×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন

২০২৬ সেপ্টেম্বর ২০ ২২:১১:৫৪
ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির প্রক্রিয়া সহজ ও আধুনিক করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে। নতুন এই নিয়মে তথ্য জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস পুরোনো ও নতুন—উভয় ফরম্যাট অনুসরণ করতে হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ‘ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স ডাটাবেইজ ইউনিট’ থেকে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এই সার্কুলারটি জারি করা হয়।

প্রকাশিত নির্দেশনায় জানানো হয়, মাসিক ভিত্তিতে সংগৃহীত ইসলামিক আর্থিক লেনদেনের তথ্য যেন আরও যুগোপযোগী ও সুবিন্যস্ত হয়, সে উদ্দেশ্যে নতুন নির্দেশিকা তৈরি করা হয়েছে। এতে চাহিদানুযায়ী বিদ্যমান ছকগুলোতে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও সংশোধন আনা হয়েছে, যা প্রতিবেদন তৈরির সার্বিক কাঠামোকে নতুন রূপ দেবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশে পরিচালিত পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সনাতনী ব্যাংকের ইসলামিক শাখা বা উইন্ডোগুলোকে প্রতি মাসের লেনদেনের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসের তথ্য পুরোনো কাঠামোর পাশাপাশি নতুন নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত করা ছকেও পাঠাতে হবে। অর্থাৎ এই তিন মাস দুই পদ্ধতিতেই তথ্য দাখিল করতে হবে।

তবে ২০২৬ সালের ডিসেম্বর মাস থেকে পুরোনো পদ্ধতির আর কোনো সুযোগ থাকবে না; কেবল নতুন নির্ধারিত ছক ব্যবহার করেই যাবতীয় তথ্য জমা দিতে হবে।

এছাড়া, ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা ও উইন্ডোগুলোর ক্ষেত্রে তথ্য পাঠানোর ফাইল নামকরণে নির্দিষ্ট বিন্যাস নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ইসলামিক ব্যাংকের শাখা বা উইন্ডোগুলোকে ‘STD IB FBD মাসের নাম ব্যাংক কোড’ নামে ফাইল তৈরি করতে হবে।

অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ফাইলের নাম হতে হবে ‘STD IBFD মাসের নাম ফিনকম কোড’। নির্ধারিত সময়ের মধ্যে নতুন নিয়ম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে