বাংলাদেশ ব্যাংকের সম্মানী নিয়ে বড় পরিবর্তন, নতুন পরিপত্র জারি
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কমিটি, পরীক্ষা ও বিশেষ কাজে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে বিভিন্ন ক্ষেত্রে ৩০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত সম্মানী বাড়ানো হয়েছে। এর মধ্যে সিবিএ বা কালেকটিভ বার্গেনিং এজেন্টের সঙ্গে অনুষ্ঠিত যৌথ দরকষাকষি সভায় অংশ নেওয়া সদস্যদের দৈনিক সম্মানী দ্বিগুণ করা হয়েছে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত প্রশাসনিক পরিপত্র জারি করা হয়। পরিপত্র অনুযায়ী, সিবিএর সঙ্গে যৌথ দরকষাকষি আলোচনায় অংশ নেওয়া প্রত্যেক সদস্য এখন থেকে দৈনিক ১ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে নিয়োগসংক্রান্ত কাজে সহায়ক কর্মচারীদের সম্মানীও ১০০ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আগে এ ধরনের একজন কর্মচারী ৭৫০ টাকা সম্মানী পেতেন।
প্রশাসনিক পরিপত্র নম্বর-২৭ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক (ইডি) এবং দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা বোর্ডের প্রত্যেক সদস্যের সম্মানী নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা। অন্যদিকে, ১১তম গ্রেড ও তার নিচের কর্মকর্তাদের জন্য এ সম্মানী নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা।
মৌখিক পরীক্ষা বোর্ডের বহিঃসদস্য বা বিশেষজ্ঞ সদস্যদের ক্ষেত্রেও একটি সুবিধা রাখা হয়েছে। নিজ দপ্তর থেকে গাড়ি সুবিধা না পাওয়া বা সরকারি সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের প্রাধিকার না থাকা এসব সদস্যকে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় যাতায়াতের সুবিধা দেওয়া সম্ভব না হলে প্রতিবার ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
নিয়োগসংক্রান্ত কাজে সহায়ক লোকবলের সম্মানীর হারও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে অতিরিক্ত পরিচালক পাবেন ৩ হাজার ৫০০ টাকা, যুগ্মপরিচালক বা উপপরিচালক ৩ হাজার টাকা, সহকারী পরিচালক বা উপসহকারী পরিচালক ২ হাজার ৫০০ টাকা এবং কর্মচারী ১ হাজার ৫০০ টাকা। এর আগে একজন কর্মচারীর সম্মানীর পরিমাণ ছিল ৭৫০ টাকা।
এ ছাড়া মুদ্রালয় নির্মাণ ও সংস্কার, পেইন্টিং ক্রয় এবং মুদ্রালয় পরিদর্শনসংক্রান্ত সভায় অংশ নেওয়া কমিটির সদস্যদের সম্মানী নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। নোট ডিজাইন অ্যাডভাইজরি কমিটির বহিঃসদস্য পাবেন ১৫ হাজার টাকা এবং ব্যাংকের অভ্যন্তরীণ সদস্য পাবেন ১২ হাজার টাকা। ধাতব মুদ্রার ডিজাইন ও ধাতব উপাদান নির্ধারণের টেকনিক্যাল কমিটির সদস্যদের সম্মানী নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।
শৃঙ্খলামূলক কার্যক্রমের তদন্ত বা শুনানি কমিটির প্রধান কিংবা সদস্যকে ১০ হাজার টাকা এবং তদন্ত ও শুনানি কার্যক্রমে সরাসরি সহায়তাকারী কর্মকর্তাকে ৫ হাজার টাকা সম্মানী দেওয়ার বিধান রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বিভিন্ন পরীক্ষাসংক্রান্ত কমিটির সম্মানী বাড়ানো হয়েছে। সবার সম্মানী বাড়লেও সিবিএ ও কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি। তাঁর ভাষ্য, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সম্মানীর হার পুনর্নির্ধারণ করা হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- বাংলাদেশ ব্যাংকের সম্মানী নিয়ে বড় পরিবর্তন, নতুন পরিপত্র জারি
- আজ জুমাবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: একযোগে কমল প্রায় সব মুদ্রার দাম
- মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী
- বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!
- এক লাইনে ভেঙে গেল বড় ন্যারেটিভ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ৫ হলসহ ১০ ভবনের উদ্যোগ—এক বছরে ডাকসুর যত কাজ
- অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কমছে বন্দিদের ভোগান্তি
- বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান
- বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম
- আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা
- জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য
- ৯৩ ‘বাবার সন্তান’ রবিউল যেভাবে ধরা পড়ল তরুণ
- গভর্নরের সাক্ষাৎ না পেলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে: আমিরুল হক
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬













