৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
নিজস্ব প্রতিবেদক: দেশের পোশাক ও টেক্সটাইল কারখানাগুলোতে গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় এলাকাভিত্তিক সাপ্তাহিক গ্যাস রেশনিং চালুর দাবি জানিয়েছে খাতটির শীর্ষ চারটি সংগঠন। একই সঙ্গে গ্যাসের সুষম পুনর্বণ্টন করে শিল্পাঞ্চলগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা। এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কাছে যৌথ আবেদন জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ)।
যৌথ চিঠিতে সংগঠনগুলো বলেছে, গ্যাস বণ্টনে বৈষম্যের কারণে দেশের বিভিন্ন প্রধান শিল্পাঞ্চলে প্রয়োজনীয় গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না। এতে কারখানার উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আদেশ পূরণ ও পণ্য জাহাজীকরণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘ সময় ধরে এ পরিস্থিতি চলতে থাকলে কারখানা সচল রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখাও কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনগুলো।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিন নামমাত্র গ্যাসের চাপে কারখানা চালিয়ে কম উৎপাদনশীলতার মুখোমুখি হওয়ার চেয়ে পর্যায়ক্রমে নির্দিষ্ট একটি অঞ্চলে পূর্ণ চাপে গ্যাস সরবরাহ করা হলে কারখানাগুলো তুলনামূলকভাবে দক্ষতার সঙ্গে উৎপাদন করতে পারবে। তার মতে, জিটিসিএল এলাকাভিত্তিক রেশনিং ব্যবস্থা চালু করলে কারখানাগুলো আগেভাগে উৎপাদন পরিকল্পনা সাজাতে পারবে এবং শ্রমিকদের বসিয়ে রেখে বেতন দেওয়ার পরিস্থিতিও কমানো সম্ভব হবে।
সংগঠনগুলোর দেওয়া তথ্যানুযায়ী, দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের ৯০ শতাংশের বেশি কারখানা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকায় অবস্থিত। তাদের হিসাব অনুযায়ী, মোট টেক্সটাইল ও পোশাক কারখানার প্রায় ৯৪ শতাংশ, অর্থাৎ আনুমানিক ৬ হাজার ৫০০টি কারখানা তিতাসের আওতাভুক্ত এলাকায় রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ২০ লাখ শ্রমিক কাজ করেন, যা এ খাতের মোট জনবলের প্রায় ৯২ শতাংশ। সংগঠনগুলোর দাবি, দেশের পোশাক খাতের বার্ষিক প্রায় ৫২ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের সিংহভাগই এসব কারখানা থেকে আসে।
চিঠিতে ২০২৬ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের গ্যাস সরবরাহের তথ্য বিশ্লেষণ করে তিতাস অঞ্চলে ঘাটতির চিত্র তুলে ধরা হয়েছে। সংগঠনগুলোর হিসাবে, শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ খাতে দেশের অনুমোদিত মোট গ্যাস চাহিদার ৭৫ দশমিক ৮৮ শতাংশ, অর্থাৎ দৈনিক প্রায় ১ হাজার ৪৮৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস তিতাসের আওতাধীন এলাকায় প্রয়োজন হয়।
তাদের হিসাবে, জিটিসিএলের কাছ থেকে তিতাসের দৈনিক ৯৮০ এমএমসিএফডি গ্যাস পাওয়ার কথা থাকলেও ৫ থেকে ৯ সেপ্টেম্বর সময়ে গড়ে পাওয়া গেছে ৮৮৩ দশমিক ২০ এমএমসিএফডি। ফলে ওই সময়ে তিতাস এলাকায় দৈনিক গ্যাস ঘাটতি ছিল গড়ে ৯৬ দশমিক ৮০ এমএমসিএফডি। একই সময়ে দেশের অন্যান্য কিছু অঞ্চলে বরাদ্দের তুলনায় বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছিল বলেও সংগঠনগুলো অভিযোগ করেছে।
যৌথ চিঠিতে আরও বলা হয়েছে, দেশের অন্য পাঁচটি আঞ্চলিক গ্যাস বিতরণ কোম্পানি প্রতিদিন মোট ৩৭৩ দশমিক ৬০ এমএমসিএফডি গ্যাস পেয়েছে, যা তাদের আনুপাতিক বরাদ্দের তুলনায় ৭০ দশমিক ৩৭ এমএমসিএফডি বেশি। এ কারণে অতিরিক্ত সরবরাহের একটি অংশ তিতাস এলাকায় পুনর্বণ্টনের দাবি জানিয়েছে পোশাক ও টেক্সটাইল খাতের সংগঠনগুলো।
সংকট মোকাবিলায় শিল্পাঞ্চলগুলোকে কয়েকটি নির্দিষ্ট জোনে ভাগ করে ঘূর্ণায়মান ভিত্তিতে গ্যাস সরবরাহের প্রস্তাব দিয়েছে তারা। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি জোনে সপ্তাহে টানা পাঁচ দিন পূর্ণ চাপে গ্যাস সরবরাহ করা হবে। বাকি দুই দিন সংযোগ বন্ধ রাখা অথবা সীমিত চাপে গ্যাস সরবরাহ করা যেতে পারে। এতে কারখানাগুলো আগে থেকেই উৎপাদন পরিকল্পনা তৈরি করে নিতে পারবে বলে মনে করছে সংগঠনগুলো।
তবে রেশনিংয়ের সময়সূচি তৈরির ক্ষেত্রে নিরবচ্ছিন্ন প্রক্রিয়াকরণ কারখানা, বয়লার পরিচালনা, পণ্য শিপমেন্টের সময়সীমা, শ্রম আইন এবং কারখানার নিরাপত্তা বিধি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব বিতরণ অঞ্চলে বরাদ্দের তুলনায় অতিরিক্ত গ্যাস সরবরাহ হচ্ছে, সেখান থেকে তা তিতাস এলাকায় পুনর্বণ্টন করে শিল্পকারখানায় প্রয়োজনীয় লাইন প্রেসার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
পোশাক ও টেক্সটাইল খাতের সংগঠনগুলোর মতে, গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হলে শুধু কারখানাগুলোই নয়, রপ্তানি আদেশ পূরণ, শ্রমিকদের কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রভাব পড়তে পারে। তাই শিল্পাঞ্চলে দ্রুত এলাকাভিত্তিক গ্যাস রেশনিং পরিকল্পনা বাস্তবায়ন এবং গ্যাসের সুষম বণ্টনের মাধ্যমে কারখানাগুলোকে সচল রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
মুসআব/
পাঠকের মতামত:
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!
- এক লাইনে ভেঙে গেল বড় ন্যারেটিভ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ৫ হলসহ ১০ ভবনের উদ্যোগ—এক বছরে ডাকসুর যত কাজ
- অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কমছে বন্দিদের ভোগান্তি
- বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান
- বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম
- আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা
- জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য
- ৯৩ ‘বাবার সন্তান’ রবিউল যেভাবে ধরা পড়ল তরুণ
- গভর্নরের সাক্ষাৎ না পেলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে: আমিরুল হক
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, নেপথ্যে যেসব কারণ
- বাজারে স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, নেপথ্যে যেসব কারণ
- বাজারে স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে













