×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আসিফ মাহমুদের উদ্যোগে কৃতজ্ঞ মামুনুল হক, জানালেন কারণ

২০২৬ সেপ্টেম্বর ১৬ ০৮:১৭:২২
আসিফ মাহমুদের উদ্যোগে কৃতজ্ঞ মামুনুল হক, জানালেন কারণ

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে নিহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলায় ‘শাপলা কর্নার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কৃতজ্ঞতা জানান।

মামুনুল হক বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ রাষ্ট্রীয় পর্যায়ে থেকে প্রথমবারের মতো ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

শাপলা চত্বরের ঘটনাকে জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে মামুনুল হক বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা যেমন ভাষা আন্দোলনের ভিত্তি থেকে এসেছে, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেরণার সঙ্গেও ২০১৩ সালের শাপলা চত্বরের আত্মত্যাগের সম্পর্ক রয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নিহতদের মতো শাপলা চত্বরের ঘটনায় নিহতদেরও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি সংসদ ও রাজপথে অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে মামুনুল হক জানান, দীর্ঘ প্রচেষ্টার পর শাপলা স্মৃতি সংসদ নিহতদের একটি প্রামাণ্য তালিকা তৈরি করেছে। ‘শহীদনামা’ নামে একটি স্মারকগ্রন্থও প্রকাশ করা হয়েছে। তার দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনা নিয়ে করা মামলা এবং নিহতদের পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে এই তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে শাপলা স্মৃতি সংসদের সদস্য সচিব মাওলানা কামালউদ্দীনসহ সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান মামুনুল হক। পাশাপাশি ইসলামী বইমেলায় স্টল বরাদ্দ দেওয়ায় ইসলামিক ফাউন্ডেশন ও মেলা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে