×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

২০২৬ সেপ্টেম্বর ১৫ ২০:২৮:০৭
৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ’ নামে নতুন একটি কর্মসূচি চালু করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচিটির মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির আওতায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে তরুণদের নতুন ব্যবসা গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।

‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। আবেদন করার শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬। তবে অন্যান্য জেলার অন্তর্ভুক্ত সব উপজেলার উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনকারীদের জন্য নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে উপজেলা ও প্রান্তিক পর্যায়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের সুযোগ তৈরি হবে। এতে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে আশা করা হচ্ছে।

আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে