শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের চলমান সংকট থেকে উত্তরণে শুধু সমস্যাগুলো চিহ্নিত করলেই হবে না, বাস্তবসম্মত ও কার্যকর সমাধানের পথও বের করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তি, বাজারে তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ডরুমে দেশের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি এবং স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল শেয়ারবাজারের উন্নয়ন নিয়ে অংশীজনদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা জানা। তাদের গঠনমূলক পরামর্শ বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং বিষয়গুলো ডিএসইর বোর্ড ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানো হবে।
তিনি জানান, ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতি এগিয়ে চলছে। প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক পাঁচটি ব্রোকারেজ-সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়েও ডিএসই কাজ করছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, আলোচনায় বাজারের দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় এবং বর্তমান কঠিন পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। শুধু সমস্যার তালিকা তৈরি না করে প্রতিটি সমস্যার বাস্তবসম্মত সমাধান বের করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে অংশ নেওয়া ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বাজারে তারল্য বাড়ানো ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন প্রস্তাব দেন। নতুন ট্রেডিং কৌশল ও আর্থিক পণ্য চালুর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা প্রি-ওপেনিং সেশন পুনরায় চালুর কারিগরি ও বাস্তব সম্ভাবনা পর্যালোচনার কথা বলা হয়।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিমের মেয়াদ ও ঋণ পরিশোধের সময়সীমা বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা ও সময় বাড়ানো, ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ কমাতে মেম্বারস মার্জিন নেট-অফের সুযোগ এবং বাজারে বন্ডসহ বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্টের পরিধি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
বক্তারা ইন্সপেকশন ও সার্ভিলেন্স কার্যক্রমকে আরও নিয়মিত, তথ্যনির্ভর, ঝুঁকিভিত্তিক ও স্বচ্ছ করার ওপর জোর দেন। তাদের মতে, স্বাভাবিক ট্রেডিং ভলিউমের পরিবর্তে অস্বাভাবিক মূল্য পরিবর্তন ও প্রকৃত অনিয়মের লক্ষণকে বেশি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিগত ও প্রক্রিয়াগত বাধা দূর করা, বিনিয়োগকারী-কেন্দ্রিক সেমিনার ও সংলাপ আয়োজন এবং উচ্চ সম্পদসম্পন্ন বিনিয়োগকারী ও প্রকৃত মার্কেট প্লেয়ারদের সঙ্গে ডিএসইর যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদে শেয়ার বাইব্যাকের সুযোগ চালুর সম্ভাবনা পর্যালোচনার আহ্বান জানানো হয়।
নুজহাত আনোয়ার জানান, ডিএসইর আইটি ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা বোর্ড অনুমোদন করেছে এবং তা বাস্তবায়নের কাজ চলছে। বিনিয়োগকারী সুরক্ষায় ইন্সপেকশন ও সার্ভিলেন্স কার্যক্রম আরও কার্যকর করতে কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং তথ্যভিত্তিক সফটওয়্যার উন্নয়নের কাজও চলছে।
তিনি আরও জানান, বিএসইসির উদ্যোগে সিডিবিএল, সিসিবিএল ও আইটি টিমের সমন্বয়ে নিয়মিত সভা করার সিদ্ধান্ত হয়েছে। অনলাইনে হিসাব খোলা, খুচরা বিনিয়োগকারীদের সেবা সহজ করা এবং টি+১ সেটেলমেন্টসহ বিভিন্ন বিষয়েও সমন্বিতভাবে কাজ চলছে।
ডিএসইর নতুন ওয়েবসাইটের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বরের প্রেস কনফারেন্সে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানান নুজহাত আনোয়ার। বিনিয়োগকারীদের সুবিধার্থে পুরোনো ওয়েবসাইট আরও দুই থেকে তিন মাস চালু রাখা হবে।
তিনি বলেন, ডিএসইর কার্যক্রমকে আরও স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক করার পাশাপাশি পুরো পুঁজিবাজারের ইকোসিস্টেম উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
সালমান ফারসি/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাংলাদেশের ঋণমান নিয়ে বড় সুখবর দিল মুডি’স
- ২০২৭ সালের ঈদ ও রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- দেশে ফিরতে মরিয়া হাসিনা, দিল্লিতে ডাকলেন জরুরি বৈঠক
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা










