×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৭:১৯:৪৬
২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে ২০ বছরেরও বেশি সময় ধরে স্ত্রীকে অজান্তে মাদক খাইয়ে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি নিজের ৬০টি অপরাধ স্বীকার করেছেন। ২০০৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসব অপরাধ সংঘটিত হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আইনি কারণে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। ষাটোর্ধ্ব ওই ব্যক্তি গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্ট এলাকার বাসিন্দা। মঙ্গলবার ম্যানচেস্টারের মিনশাল স্ট্রিট ক্রাউন কোর্টে শুনানির সময় তিনি ধর্ষণ, যৌন নির্যাতন এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে মাদকজাতীয় পদার্থ প্রয়োগসহ একাধিক অভিযোগে দোষ স্বীকার করেন।

স্বীকারোক্তির সময় আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা। অভিযোগগুলো আদালতে পড়ে শোনানোর সময় ওই ব্যক্তিকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।

দোষ স্বীকারের পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রিক জ্যাকসন বলেন, জটিল এই তদন্তে ভুক্তভোগীকে সহায়তা করাই পুলিশের প্রধান লক্ষ্য। কেউ মাদক প্রয়োগের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে আশঙ্কা করলে, তার কাছে প্রমাণ, নিশ্চিত তথ্য বা ঘটনার স্পষ্ট স্মৃতি না থাকলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে ওই ব্যক্তি স্ত্রীর অনুমতি ছাড়া তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও যৌন তৃপ্তির উদ্দেশ্যে অন্যদের সঙ্গে শেয়ার করার কথাও স্বীকার করেন।

এই মামলায় আরও ১২ জন সহ-আসামি রয়েছেন। তাদের বয়স ২৮ থেকে ৭৪ বছরের মধ্যে। তবে তারা ওই নারীর সঙ্গে সংশ্লিষ্ট সব অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া, আরেক ব্যক্তি এর আগে ওই নারীর বিরুদ্ধে যৌন অপরাধের কথা স্বীকার করেছিলেন।প্রধান আসামির সাজা পরে ঘোষণা করা হবে। মামলার বিচার আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে বলে জানা গেছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে