×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১১:০৪:৩৮
মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি। দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, ওই আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দিতে হবে ১৬ সেপ্টেম্বর।

রিজভী বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিই এই মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করবে। ওই সভায় শূন্য আসনের জন্য দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ে বিএনপির নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব কার্যক্রম সম্পন্ন হবে।

এর আগে শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি, দলের সাংগঠনিক শূন্যপদ পূরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে