ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য অনলাইন বিজ্ঞাপনের খরচ পরিশোধে নতুন সুবিধা চালু করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা। এখন থেকে বাংলাদেশে নির্দিষ্ট কিছু মেটা অ্যাডস অ্যাকাউন্টে মোবাইল আর্থিক সেবা বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ করা যাবে।
আগে মেটায় বিজ্ঞাপনের বিল পরিশোধের ক্ষেত্রে ডুয়াল-কারেন্সি বা ফরেন-কারেন্সি-সক্ষম কার্ডের প্রয়োজন হতো। নতুন সুবিধায় সেই প্রক্রিয়ার বিকল্প হিসেবে স্থানীয় মুদ্রায় বিকাশ ব্যবহারের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা।
গত ১০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘আগামী: বাংলাদেশ এআই ইনোভেশন ডে’ আয়োজনে স্থানীয় পেমেন্ট সুবিধাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। আন্তর্জাতিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স ও মেটা যৌথভাবে আয়োজনটির উদ্যোগ নেয়।অনুষ্ঠানে সরকার, শিল্প খাত ও উদ্যোক্তা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
মেটার বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার বলেন, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালু হলে আরও বেশি ছোট ব্যবসা অনলাইনে গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। এতে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নতুন ব্যবস্থায় ব্যবসায়ীরা মেটা অ্যাডস অ্যাকাউন্টের পেমেন্ট সেটিংসে গিয়ে বিকাশকে পেমেন্ট মেথড হিসেবে যুক্ত করতে পারবেন। এরপর বিকাশের মাধ্যমে অ্যাডস অ্যাকাউন্টে অর্থ যোগ করা যাবে। বিজ্ঞাপন চালানোর পর সেই অর্থ থেকেই সংশ্লিষ্ট খরচ সমন্বয় হবে।তবে বর্তমানে সুবিধাটি সব অ্যাকাউন্টে একসঙ্গে চালু হয়নি। মেটা ধাপে ধাপে এই পেমেন্ট অপশন চালু করছে।
প্রাথমিকভাবে যেসব অ্যাকাউন্টে বিজনেস লোকেশন বাংলাদেশ, বিলিং কান্ট্রি বাংলাদেশ এবং বিলিং কারেন্সি বাংলাদেশি টাকা (BDT) সেট করা রয়েছে, সেসব অ্যাকাউন্টে বিকাশের অপশন দেখা যেতে পারে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই সুবিধায় বিশেষভাবে উপকৃত হতে পারেন ছোট উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটাররা। ডুয়াল-কারেন্সি কার্ড না থাকা বা আন্তর্জাতিক কার্ড ব্যবহারের জটিলতার কারণে যারা এতদিন মেটায় বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়তেন, তাদের জন্য বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধ তুলনামূলক সহজ হতে পারে।
বাংলাদেশে ডুয়াল-কারেন্সি সক্ষম কার্ডের তুলনায় বিকাশের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় স্থানীয় পেমেন্ট ব্যবস্থাটি অনলাইন বিজ্ঞাপনের বাজারে আরও বেশি ব্যবসায়ীকে যুক্ত করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনলাইনভিত্তিক ছোট ও মাঝারি ব্যবসার জন্য ডিজিটাল বিজ্ঞাপন এখন গুরুত্বপূর্ণ বিপণন মাধ্যম। স্থানীয় পেমেন্ট ব্যবস্থা সহজলভ্য হলে ছোট বাজেটের ব্যবসায়ীরাও মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আরও সহজে নিতে পারবেন।
অনুষ্ঠানে বাংলাদেশে ডিজিটাল সংযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ দেশের মোবাইল ও স্মার্টফোন ব্যবহারকারীদের পরিসংখ্যান তুলে ধরেন। বাংলাদেশে ডিজিটাল ব্যবহারের আরও সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও বক্তব্য দেন।
লাইটক্যাসল পার্টনার্স ও মেটা এর আগেও বাংলাদেশে এআই স্কিলিং প্রোগ্রাম ও স্মল বিজনেস গ্রোথ একাডেমিসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করেছে। এসব উদ্যোগের লক্ষ্য দেশের ছোট ও মাঝারি ব্যবসার ডিজিটাল সক্ষমতা বাড়ানো।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান
- লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫ কর্মকর্তা
- ইসরায়েলের মুখোশ খেললেন ইসরায়েলিরাই
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- যে কারণে টকশোতে অংশ নেওয়া নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী
- রুমিন ফারহানার বাবার সাথে শেখ মুজিবের যা ঘটোছিল
- ‘বিশ্বসেরা অভিনেত্রী’ শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য হাফিজের
- ছাত্রদলের ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ১২ টাকার বিদ্যুৎ ৪ টাকায়, ছাদ বিক্রি করছে বিদ্যুৎ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- সোনার দামে বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা দক্ষিণে ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী, কঠিন সমীকরণে বিএনপি
- ডিবি হারুনের যত কোটি টাকার সম্পদ পাওয়া গেল
- শেনজেনের পর এবার এক ভিসায় মিলবে ৬ দেশ ভ্রমণের সুযোগ
- ৫ থেকে ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
- নিজের ইচ্ছায় নয়, কুকুরের নির্দেশেই করতেন খুন!
- ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হৃদয়বিদারক ঘটনা, ছাগল নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- জামায়াতের লং মার্চ নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আনামের
- চট্টগ্রামের এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক, বেরিয়ে আসছে রহস্য
- আজকের দিনে মুক্তি পেয়েছিলেন খালেদা জিয়া
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বীমা দাবি ও এফডিআরে বড় ঝুঁকি
- বিনিয়োগকারীর অর্থ সরানোর অভিযোগ, তদন্তের নির্দেশ বিএসইসির
- কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করলে কবুল হবে?
- সীমান্তে একের পর এক অ্যাকশনে বাংলাদেশীরা
- শেখ হাসিনার নতুন ঘোষণায় দুই ভাগে বিভক্ত আ. লীগ
- অবশেষে ভারত নয়, বাংলাদেশই ভারতকে চালায়
- আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক
- মিস ওয়ার্ল্ডের মঞ্চে হঠাৎ মেসি!
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে













