×
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১২ ২০:০২:২৪
ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়টি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এসেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন আনোয়ার ইব্রাহিম। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠকের পর জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গে আনোয়ার বলেন, ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় এ ধরনের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া ও আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘উভয় দেশের স্বার্থ রক্ষার স্বার্থেই আমরা বিষয়টি একান্ত আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি।’ একই সঙ্গে দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্পর্ক উন্নয়নের স্বার্থে বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও জানান তিনি।

জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। তবে বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে এগোতে হবে।তার ভাষায়, ‘আইনের শাসনকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বও বজায় রাখতে হবে।’

২০১৬ সালে ভারত সরকার জাকির নায়েক ও তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করে। এরপর তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান।

পরবর্তীতে মালয়েশিয়ায় তিনি স্থায়ী বসবাসের (পিআর) অনুমতি পান। এরপর থেকেই তাকে ভারতে ফেরত পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের অভিযোগ ও প্রত্যর্পণসংক্রান্ত বিষয়ে মালয়েশিয়ার অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সর্বশেষ আনোয়ার ইব্রাহিমের বক্তব্যে বিষয়টি আবারও দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে