×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৪:৪১:৩৫
১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৩৭ কোটি ৯ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৯০টি লেনদেনে ৯৬ লাখ ২ হাজার ৩৪৮টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির, যার পরিমাণ ৭ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি, যার লেনদেনের পরিমাণ ৭ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যার ৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ইন্সুরেন্স পিএলসি ৪ কোটি ৪১ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংক পিএলসি ১ কোটি ৬৪ লাখ টাকা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে