×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর ‘বোল্ড আউট’ জবাব

২০২৬ সেপ্টেম্বর ১০ ০৮:০১:৫৫
ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর ‘বোল্ড আউট’ জবাব

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত মঙ্গলবার রাতে শপথ গ্রহণের মাধ্যমে তিনি পরবর্তী এক বছরের জন্য জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ ফোরামের নেতৃত্বের দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণের পর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক ব্রিফিংয়ে অংশ নিয়ে নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে প্রশ্ন করেন।এ সময় তিনি স্পষ্ট করেন, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধি হিসেবে কাজ করবেন না। বরং নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান থেকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করবেন।

ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, বিশ্বের সব সমস্যার দ্রুত ও বন্ধুসুলভ সমাধান করা সবসময় সম্ভব নয়। তবে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্যাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষ থাকার ওপরও জোর দেন নতুন সভাপতি। কোনো দ্বিপাক্ষিক বা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট নিয়েও প্রশ্নের মুখোমুখি হন ড. খলিলুর রহমান। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। সেখানে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার মূল দাবি—তারা নিজ দেশে ফিরে যেতে চান বলে জানান তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি জাতিসংঘের কার্যকর অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

নতুন দায়িত্বকে বড় একটি সুযোগ হিসেবে দেখছেন ড. খলিলুর রহমান। জাতিসংঘকে তিনি বিভিন্ন সময় প্রতিনিধি ও স্টাফ সদস্য—উভয় ভূমিকাতেই কাছ থেকে দেখেছেন বলে জানান।

তার মতে, এই অভিজ্ঞতা জাতিসংঘের বৈশ্বিক কার্যক্রম, জটিলতা এবং সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক বোঝার ক্ষেত্রে তাকে সহায়তা করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সদস্য দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলা করা সম্ভব। একই সঙ্গে রোহিঙ্গাদের মতো মানবিক সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশের একজন প্রতিনিধির নেতৃত্ব বিশ্বমঞ্চে দেশের কূটনৈতিক অবস্থানকে আরও দৃশ্যমান করার পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের বক্তব্য তুলে ধরার নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে