বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন আরও বাড়ছে
নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন বেতন কাঠামো কার্যকর হলে প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বার্ষিক পারিশ্রমিক প্যাকেজ ৬০ শতাংশের বেশি বেড়ে প্রায় ৩৬ লাখ সিঙ্গাপুর ডলারে দাঁড়াবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ কোটি টাকা। খবর বিবিসির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর সরকার জানায়, প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও শীর্ষ সরকারি পদধারীদের বার্ষিক পারিশ্রমিক বাড়ানো হবে। নতুন কাঠামো অনুযায়ী, ওংয়ের বার্ষিক পারিশ্রমিক প্যাকেজে ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার যোগ হবে।
তবে বেতন বৃদ্ধির পুরো অর্থ নিজের জন্য রাখবেন না লরেন্স ওং। আগামী পাঁচ বছর বেতন বৃদ্ধির ফলে পাওয়া অতিরিক্ত অর্থ দাতব্য কাজে দান করার ঘোষণা দিয়েছেন তিনি।
বেতন বাড়ানোর পক্ষে যুক্তি দিতে গিয়ে ওং বলেছেন, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করতে মন্ত্রীদের বেতন বাড়ানো প্রয়োজন।সিঙ্গাপুর সরকার দীর্ঘদিন ধরে বলে আসছে, প্রতিযোগিতামূলক বেতন মন্ত্রীদের ঘুষ ও দুর্নীতিতে জড়ানোর ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।
তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং চাকরির নিরাপত্তা নিয়ে নাগরিকদের উদ্বেগের মধ্যে মন্ত্রীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত সমালোচনার মুখেও পড়েছে।
বেতন বাড়ানোর আগেও লরেন্স ওং বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া রাজনৈতিক নেতাদের একজন। বর্তমানে তিনি বছরে প্রায় ২২ লাখ সিঙ্গাপুর ডলার পান। নতুন কাঠামো কার্যকর হলে তার বার্ষিক পারিশ্রমিক বেড়ে প্রায় ৩৬ লাখ সিঙ্গাপুর ডলারে দাঁড়াবে।
তার পরের অবস্থানে রয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। তিনি বছরে প্রায় ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার বেতন পান। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের বার্ষিক বেতন প্রায় ৬ লাখ ৬ হাজার ডলার।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরে ৪ লাখ ডলার এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার বেতন পান।
ওং নিজেও স্বীকার করেছেন, সিঙ্গাপুরের অধিকাংশ নাগরিকের আয়ের তুলনায় মন্ত্রীদের পারিশ্রমিক অনেক বেশি। বিষয়টি নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে আলোচনা ও সমালোচনা রয়েছে।বর্তমানে সিঙ্গাপুরে মধ্যম মাসিক আয় ৫ হাজার ৭৭৫ সিঙ্গাপুর ডলার।
ওং বলেন, ব্যবসায়ী নেতা ও শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের রাজনীতিতে আসতে রাজি করাতে তিনি সমস্যার মুখোমুখি হয়েছেন। তাদের কেউ কেউ রাজনীতিতে যোগ দিলে বর্তমান পেশা থেকে বড় অঙ্কের আয় হারাতে পারেন।
তার ভাষ্য, সরকার এসব ব্যক্তির বেসরকারি খাতের আয়ের সঙ্গে আর্থিকভাবে প্রতিযোগিতা করতে পারে না। তবে রাজনীতিতে আসার ক্ষেত্রে আর্থিক বাধা অপ্রয়োজনীয়ভাবে কঠিন করে তুলতে চায় না সরকার।
ওংয়ের মতে, এর ফলে তিনি এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রীরা আরও যোগ্য সিঙ্গাপুরীয়দের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে পারবেন এবং দেশের জন্য শক্তিশালী নেতৃত্বের দল গড়ে তোলার সুযোগ বাড়বে।
বর্তমানে সিঙ্গাপুরের মন্ত্রীদের মূল বেতন প্যাকেজ প্রায় ১১ লাখ সিঙ্গাপুর ডলার। নতুন কাঠামোতে তা বেড়ে প্রায় ১২ লাখ ডলার হবে।
তবে মেয়াদের শেষ নাগাদ অধিকাংশ মন্ত্রী প্রায় ১৩ লাখ ৫০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত পেতে পারেন। তাদের পারিশ্রমিকের একটি অংশ কর্মদক্ষতার ভিত্তিতে নির্ধারিত হবে।
মন্ত্রীদের বেতন প্যাকেজের আরেকটি অংশ নির্ধারিত হবে দেশটি নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে কি না, তার ওপর। এর মধ্যে বেকারত্বের হার, মানুষের আয় বৃদ্ধি এবং জিডিপি প্রবৃদ্ধির মতো সূচক রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন আরও বাড়ছে
- সুখবর: পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট
- ৫ হাজার কোটি বরাদ্দের পর দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন
- ৯ সেপ্টেম্বর আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হলো
- হাসিনাকে ‘ফেরাঊন’ মানে আওয়ামী কর্মীরা (ভিডিওসহ )
- তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের মুখে নতুন বার্তা
- সোনার দাম কমার পর নতুন দর, জেনে নিন আজকের দাম
- ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- হাসিনার নামে দেশে যা যা সম্পদ আছে, ধানমন্ডি ৩২ কি তাঁর নামে?
- আজকের নামাজের সময়সূচি (০৯ সেপ্টেম্বর)
- হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চালবাজি ফাঁস!
- বাঁধনের ওপর হামলা: অভিযুক্ত ৮ জনের পরিচয় প্রকাশ
- নাসার চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক সাবেক চেয়ারম্যানের ৫৩ লাখ পাউন্ড ক্রোক
- শেয়ারবাজারের অস্থিরতা নিরসনে ব্রোকারদের সঙ্গে ডিএসইর জরুরি বৈঠক
- ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধের নতুন রেকর্ড
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসইর নতুন উদ্যোগ
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা
- নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- এক পদ, এক পেনশন; পে-স্কেলে বড় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- হজযাত্রীদের জন্য সৌদির নতুন নিয়মে যা আছে
- নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
- আইফোন ১৮-তে বড় চমক? ১৭ প্রো কেনার আগে জেনে নিন
- এক নোটিশেই চাকরি হারালেন কেয়া গ্রুপের শ্রমিকরা
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের ‘কঠোর’ অবস্থান জানালো মোদি
- উমরাহ পালনে মক্কায় গিয়ে হাসনাতের সামনে একের পর এক অভিযোগ
- প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- লুটপাট, অনিয়ম ও আস্থার সংকটে ১৩ জীবন বিমা কোম্পানি
- সরকারি আইন বনাম শরিয়ত: হেবা নিয়ে যে প্রশ্নে তৈরি হয়েছে বিতর্ক
- ০৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ০৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- পতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ
- ০৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ব্যাংকে চাকরিতে বড় পরিবর্তন, নিয়োগে আসছে নতুন নিয়ম
- মেয়াদি ফান্ড আর থাকছে না! রূপালী ব্যাংক নিয়ে নতুন উদ্যোগ
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- আবারও বাড়ল সিগারেটের দাম, কোন স্তরে কত—জেনে নিন
- বাঁধনের ওপর হা'মলা', লাইভে সাইমনের বিস্ফোরক মন্তব্য! (ভিডিও)
- এনবিআরের নতুন আদেশ ঘিরে পোশাকশিল্পে উদ্বেগ, জরুরি বৈঠকের দাবি
- মেয়ের পরিচয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
- মায়ের কাছে ক্ষমা চেয়ে পোস্ট, এরপর যা ঘটল মেঘমল্লারের সঙ্গে
- মা-বাবার সম্পত্তি নিয়ে নতুন আইন, ক্ষুব্ধ জামায়াত ও ইসলামী আন্দোলন
- বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরে এসজিএমের তারিখ নির্ধারণ
- ফোন দিনে কয়বার চার্জ দেবেন? ব্যাটারি ভালো রাখতে জেনে নিন সঠিক নিয়ম
- বদলে যাচ্ছে নিয়ম, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন আরও বাড়ছে
- তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের মুখে নতুন বার্তা
- ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চালবাজি ফাঁস!













