তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের মুখে নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক : নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত।নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। উদীয়মান বাজার অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোর গুরুত্বপূর্ণ আন্তঃসরকারি ফোরাম হিসেবে এবারের সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ব্রিকসের আউটরিচ অধিবেশনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্মেলনের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও তারেক রহমান সেখানে অংশ নেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।
তিনি জানান, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সময়মতো হালনাগাদ তথ্য জানাবে। পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ কিংবা বাংলাদেশে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।
জবাবে জয়সওয়াল বৈঠকটিকে মূলত সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের পারস্পরিক যোগাযোগ এবং ভবিষ্যতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তবে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু নির্দিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও জানতে চান সাংবাদিকরা।জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।
ভারত-চীন সম্পর্ক নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে।
গত ৬ ও ৭ সেপ্টেম্বর চীন-ভারত সীমান্তের অরুণাচল প্রদেশের ওয়াচা-দামাই সীমান্ত মিলনস্থলে দুই দেশের প্রথম কোর কমান্ডার-স্তরের বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানে ২০২৭ সালের দক্ষিণ এশীয় ফেডারেশন (এসএএফ) গেমসে ভারতের অংশগ্রহণের বিষয়েও বক্তব্য দেন জয়সওয়াল।
তিনি বলেন, আন্তর্জাতিক বা বহুপাক্ষিক যেকোনো ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ ক্রীড়া মন্ত্রণালয় ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নির্দেশিকা এবং ভারতীয় ক্রীড়াবিদদের স্বার্থও বিবেচনায় নেওয়া হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের মুখে নতুন বার্তা
- সোনার দাম কমার পর নতুন দর, জেনে নিন আজকের দাম
- ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- হাসিনার নামে দেশে যা যা সম্পদ আছে, ধানমন্ডি ৩২ কি তাঁর নামে?
- আজকের নামাজের সময়সূচি (০৯ সেপ্টেম্বর)
- হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চালবাজি ফাঁস!
- বাঁধনের ওপর হামলা: অভিযুক্ত ৮ জনের পরিচয় প্রকাশ
- নাসার চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক সাবেক চেয়ারম্যানের ৫৩ লাখ পাউন্ড ক্রোক
- শেয়ারবাজারের অস্থিরতা নিরসনে ব্রোকারদের সঙ্গে ডিএসইর জরুরি বৈঠক
- ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধের নতুন রেকর্ড
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসইর নতুন উদ্যোগ
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা
- নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- এক পদ, এক পেনশন; পে-স্কেলে বড় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- হজযাত্রীদের জন্য সৌদির নতুন নিয়মে যা আছে
- নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
- আইফোন ১৮-তে বড় চমক? ১৭ প্রো কেনার আগে জেনে নিন
- এক নোটিশেই চাকরি হারালেন কেয়া গ্রুপের শ্রমিকরা
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের ‘কঠোর’ অবস্থান জানালো মোদি
- উমরাহ পালনে মক্কায় গিয়ে হাসনাতের সামনে একের পর এক অভিযোগ
- প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- লুটপাট, অনিয়ম ও আস্থার সংকটে ১৩ জীবন বিমা কোম্পানি
- সরকারি আইন বনাম শরিয়ত: হেবা নিয়ে যে প্রশ্নে তৈরি হয়েছে বিতর্ক
- ০৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ০৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- পতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ
- ০৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ব্যাংকে চাকরিতে বড় পরিবর্তন, নিয়োগে আসছে নতুন নিয়ম
- মেয়াদি ফান্ড আর থাকছে না! রূপালী ব্যাংক নিয়ে নতুন উদ্যোগ
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- আবারও বাড়ল সিগারেটের দাম, কোন স্তরে কত—জেনে নিন
- বাঁধনের ওপর হা'মলা', লাইভে সাইমনের বিস্ফোরক মন্তব্য! (ভিডিও)
- এনবিআরের নতুন আদেশ ঘিরে পোশাকশিল্পে উদ্বেগ, জরুরি বৈঠকের দাবি
- মেয়ের পরিচয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
- মায়ের কাছে ক্ষমা চেয়ে পোস্ট, এরপর যা ঘটল মেঘমল্লারের সঙ্গে
- মা-বাবার সম্পত্তি নিয়ে নতুন আইন, ক্ষুব্ধ জামায়াত ও ইসলামী আন্দোলন
- বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরে এসজিএমের তারিখ নির্ধারণ
- ফোন দিনে কয়বার চার্জ দেবেন? ব্যাটারি ভালো রাখতে জেনে নিন সঠিক নিয়ম
- বদলে যাচ্ছে নিয়ম, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে, প্রথম দিনেই ২৫০ কোটি উত্তোলন
- আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস প্রকাশ
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- বাতিল হবে ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা
- আবারও খ্রিষ্টান নারীকে বিয়ে করতে যাচ্ছেন হাসিনা পুত্র জয়
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের মুখে নতুন বার্তা
- ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চালবাজি ফাঁস!













