×
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

সোনার দাম কমার পর নতুন দর, জেনে নিন আজকের দাম

২০২৬ সেপ্টেম্বর ০৯ ০৮:৪৪:৫৩
সোনার দাম কমার পর নতুন দর, জেনে নিন আজকের দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার দাম কমানোর পর আজ ৯ সেপ্টেম্বরও ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার টাকার বেশি দামে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করে। নতুন করে দর নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দামেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া—২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা

সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে—

২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকা

নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এসব দরেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে