বাঁধনের ওপর হামলা: অভিযুক্ত ৮ জনের পরিচয় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত আটজনকে শনাক্ত করার দাবি করেছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়ের।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযুক্ত আট ব্যক্তির নাম ও তাদের ফেসবুক প্রোফাইল শেয়ার করেন। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জুলকারনাইন সায়েরের পোস্টে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—হাওলাদার মনিরুল, মাসুম খালাসি, সেপল মাহমুদ বিপ্লব, কাজী লাবু, আলতাব পাহার, প্রেম কুমার হৃদয়, নুর-ই আলম ও মোক্তার মোল্লা।
জুলকারনাইন সায়ের দাবি করেন, হামলার সময় ওই ব্যক্তিরা বাঁধনকে শারীরিকভাবে আঘাত করেন, তার দিকে বোতল থেকে তরল পদার্থ ছুড়ে মারেন এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে হয়রানি করেন। বাঁধনের সঙ্গে থাকা স্বজন ও চার বছর বয়সী একটি শিশুকেও মারতে উদ্যত হওয়ার অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের কয়েকজনকে ঘটনার দুই দিন আগে আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। বাঁধনের ওপর হামলার ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের কোনো ধরনের ইন্ধন ছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
জুলকারনাইন সায়ের জানান, বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। একই সঙ্গে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাঁধনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন, বাঁধনের সঙ্গে কথা হয়েছে এবং তিনি নিরাপদে আছেন। মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গেও তার যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
নাজমুল হক আরও জানান, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালির পুলিশকে সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বুধবার এ ঘটনায় মামলা করার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হামলার অভিযোগ করেন বাঁধন। তিনি জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে মেস্ত্রের একটি পার্কে গেলে একদল বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করে।
বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে তিনি উৎসবে অংশ নিয়েছেন। সিনেমাটি এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাঁধনের ওপর হামলা: অভিযুক্ত ৮ জনের পরিচয় প্রকাশ
- নাসার চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক সাবেক চেয়ারম্যানের ৫৩ লাখ পাউন্ড ক্রোক
- শেয়ারবাজারের অস্থিরতা নিরসনে ব্রোকারদের সঙ্গে ডিএসইর জরুরি বৈঠক
- ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধের নতুন রেকর্ড
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসইর নতুন উদ্যোগ
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা
- নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- এক পদ, এক পেনশন; পে-স্কেলে বড় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- হজযাত্রীদের জন্য সৌদির নতুন নিয়মে যা আছে
- নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
- আইফোন ১৮-তে বড় চমক? ১৭ প্রো কেনার আগে জেনে নিন
- এক নোটিশেই চাকরি হারালেন কেয়া গ্রুপের শ্রমিকরা
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের ‘কঠোর’ অবস্থান জানালো মোদি
- উমরাহ পালনে মক্কায় গিয়ে হাসনাতের সামনে একের পর এক অভিযোগ
- প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- লুটপাট, অনিয়ম ও আস্থার সংকটে ১৩ জীবন বিমা কোম্পানি
- সরকারি আইন বনাম শরিয়ত: হেবা নিয়ে যে প্রশ্নে তৈরি হয়েছে বিতর্ক
- ০৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ০৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- পতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ
- ০৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ব্যাংকে চাকরিতে বড় পরিবর্তন, নিয়োগে আসছে নতুন নিয়ম
- মেয়াদি ফান্ড আর থাকছে না! রূপালী ব্যাংক নিয়ে নতুন উদ্যোগ
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- আবারও বাড়ল সিগারেটের দাম, কোন স্তরে কত—জেনে নিন
- বাঁধনের ওপর হা'মলা', লাইভে সাইমনের বিস্ফোরক মন্তব্য! (ভিডিও)
- এনবিআরের নতুন আদেশ ঘিরে পোশাকশিল্পে উদ্বেগ, জরুরি বৈঠকের দাবি
- মেয়ের পরিচয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
- মায়ের কাছে ক্ষমা চেয়ে পোস্ট, এরপর যা ঘটল মেঘমল্লারের সঙ্গে
- মা-বাবার সম্পত্তি নিয়ে নতুন আইন, ক্ষুব্ধ জামায়াত ও ইসলামী আন্দোলন
- বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরে এসজিএমের তারিখ নির্ধারণ
- ফোন দিনে কয়বার চার্জ দেবেন? ব্যাটারি ভালো রাখতে জেনে নিন সঠিক নিয়ম
- বদলে যাচ্ছে নিয়ম, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে, প্রথম দিনেই ২৫০ কোটি উত্তোলন
- আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস প্রকাশ
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- বাতিল হবে ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা
- আবারও খ্রিষ্টান নারীকে বিয়ে করতে যাচ্ছেন হাসিনা পুত্র জয়
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে হাসিনা জয়ের দ্বন্দ্ব
- অভিনেত্রী বাঁধনের গায়ে হাত, ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা
- ৮ সেপ্টেম্বর সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- আমেরিকার ভিসায় বাংলাদেশিদের নতুন হিসাব
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- শেখ হাসিনার গোপন পরিকল্পনা এবার প্রকাশ্যে
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’













