×
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

নাসার চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক সাবেক চেয়ারম্যানের ৫৩ লাখ পাউন্ড ক্রোক

২০২৬ সেপ্টেম্বর ০৯ ০৭:৫৩:২৫
নাসার চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক সাবেক চেয়ারম্যানের ৫৩ লাখ পাউন্ড ক্রোক

নিজস্ব প্রতিবেদক : নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরিন ইসলাম এবং সংশ্লিষ্টদের নামে যুক্তরাজ্যের অধীনস্থ স্বায়ত্তশাসিত দ্বীপ জার্সির একটি ব্যাংকে থাকা ৫৩ লাখ পাউন্ড ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের যৌথ তদন্ত দলের (জেআইটি) টিম লিডার ও উপপরিচালক মো. রাউফুল ইসলাম এ আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম জার্সিভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের চূড়ান্ত সুবিধাভোগী মালিক (বেনিফিশিয়াল ওনার)। প্রতিষ্ঠানটির নামে ইউবিএস জার্সির একটি ব্যাংক হিসাবে গত ৬ আগস্ট পর্যন্ত ৫ দশমিক ৩০ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ৫৩ লাখ পাউন্ড জমা ছিল।

দুদকের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এসব অর্থ বিদেশে নেওয়া হয়েছে এবং আয়কর রিটার্নে বিদেশি সম্পদের তথ্য গোপন করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে স্থানান্তর এবং জার্সিতে সম্পদ কেনার মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে।

অর্থ ফেরত আনার স্বার্থে ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের ওই ব্যাংক হিসাব এবং জার্সিতে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করে দুদক।

আদালত দুদকের আবেদন বিবেচনা করে ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট সম্পদ ক্রোক-ফ্রিজের আদেশ দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে