×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৭:৩৭:১০
একাদশে ভর্তির আবেদনের সময় বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন না, তারা পরবর্তী সময়ে আবেদন করার সুযোগ পাবেন।

এ ক্ষেত্রে ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তিত শিক্ষার্থীদের পাশাপাশি আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন করে আবেদনের সুযোগ তৈরি হলো।সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে