‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০ গ্রেড) পদে নিয়োগ পরীক্ষায় লিখিতের নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নতুন মানবণ্টন নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ধরেন, পড়াশোনা করে আপনি রিটেনে পেলেন ৪৫। কিন্তু ভাইভাতে আপনাকে দিলো ১০। মোট ৫৫। অন্য দিকে দলের চাটা কর্মীটা বা ঘুষদাতা লোকটা রিটেনে পেলো ৩০। কিন্তু ভাইভাতে তাকে দিয়ে দেয়া হলো ৪০। মোট ৭০! এখন চাকরি কার হবে ৫০ নাকি ৭০? এবার বুঝলেন...? নেতা বলবেন, ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি।’”
আরেকটি পোস্টে তিনি লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভারসাম্য নিয়ে নিজের আশঙ্কার কথা তুলে ধরেন।
জুবায়েরের ভাষ্য অনুযায়ী, কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় ভালো করলেও মৌখিক পরীক্ষায় কম নম্বর দিয়ে তাকে পিছিয়ে দেওয়া সম্ভব হতে পারে। অন্যদিকে তুলনামূলক কম নম্বর পাওয়া কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দিয়ে এগিয়ে দেওয়া হতে পারে।
তিনি আরও দাবি করেন, আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় তুলনামূলক বেশি নম্বর থাকায় শুধু মৌখিক পরীক্ষার নম্বরের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাদ দেওয়ার সুযোগ কম ছিল। তবে প্রস্তাবিত নতুন মানবণ্টনে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ব্যবধান কমে আসায় তিনি এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
একই পোস্টে বিএনপি সরকারের সমালোচনা করে তিনি লিখেছেন, “এখন বিএনপি সরকার রিটেনে করেছে ৫০ আর ভাইভায় ৫০। মানে যাকে মন চায় তাকে নিয়োগ দিবে। জাস্ট ভাইভায় কারো মার্ক বাড়াবে আর কারোটা কমাবে! দা প্ল্যান!!”
খসড়া বিধিমালা অনুযায়ী, ১১-১২তম গ্রেডে মোট ১৫০ নম্বরের পরীক্ষায় মৌখিক পরীক্ষার জন্য ৫০ নম্বর রাখা হয়েছে।
১৩-১৬তম গ্রেডের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর হবে যথাক্রমে ৬০ ও ৪০। আর ১৭-২০তম গ্রেডে লিখিত পরীক্ষায় ২৫ এবং মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর রাখা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি’র বৈঠকে ‘মন্ত্রণালয় বা বিভাগ ও এর আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংস্থাগুলোর ১১-২০তম গ্রেডে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষার মানবণ্টন (বিশেষ বিধান) বিধিমালা, ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত এই মানবণ্টন নিয়ে জুবায়েরের বক্তব্য মূলত মৌখিক পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য পক্ষপাত বা অনিয়মের আশঙ্কাকে ঘিরে। তবে খসড়া বিধিমালার চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নের পর নিয়োগ প্রক্রিয়ায় এর প্রভাব কী হবে, তা পরবর্তী সময়ে স্পষ্ট হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- হজযাত্রীদের জন্য সৌদির নতুন নিয়মে যা আছে
- নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
- আইফোন ১৮-তে বড় চমক? ১৭ প্রো কেনার আগে জেনে নিন
- এক নোটিশেই চাকরি হারালেন কেয়া গ্রুপের শ্রমিকরা
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের ‘কঠোর’ অবস্থান জানালো মোদি
- উমরাহ পালনে মক্কায় গিয়ে হাসনাতের সামনে একের পর এক অভিযোগ
- প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- লুটপাট, অনিয়ম ও আস্থার সংকটে ১৩ জীবন বিমা কোম্পানি
- সরকারি আইন বনাম শরিয়ত: হেবা নিয়ে যে প্রশ্নে তৈরি হয়েছে বিতর্ক
- ০৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ০৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- পতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ
- ০৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ব্যাংকে চাকরিতে বড় পরিবর্তন, নিয়োগে আসছে নতুন নিয়ম
- মেয়াদি ফান্ড আর থাকছে না! রূপালী ব্যাংক নিয়ে নতুন উদ্যোগ
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- আবারও বাড়ল সিগারেটের দাম, কোন স্তরে কত—জেনে নিন
- বাঁধনের ওপর হা'মলা', লাইভে সাইমনের বিস্ফোরক মন্তব্য! (ভিডিও)
- এনবিআরের নতুন আদেশ ঘিরে পোশাকশিল্পে উদ্বেগ, জরুরি বৈঠকের দাবি
- মেয়ের পরিচয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
- মায়ের কাছে ক্ষমা চেয়ে পোস্ট, এরপর যা ঘটল মেঘমল্লারের সঙ্গে
- মা-বাবার সম্পত্তি নিয়ে নতুন আইন, ক্ষুব্ধ জামায়াত ও ইসলামী আন্দোলন
- বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরে এসজিএমের তারিখ নির্ধারণ
- ফোন দিনে কয়বার চার্জ দেবেন? ব্যাটারি ভালো রাখতে জেনে নিন সঠিক নিয়ম
- বদলে যাচ্ছে নিয়ম, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে, প্রথম দিনেই ২৫০ কোটি উত্তোলন
- আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস প্রকাশ
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- বাতিল হবে ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা
- আবারও খ্রিষ্টান নারীকে বিয়ে করতে যাচ্ছেন হাসিনা পুত্র জয়
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে হাসিনা জয়ের দ্বন্দ্ব
- অভিনেত্রী বাঁধনের গায়ে হাত, ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা
- ৮ সেপ্টেম্বর সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- আমেরিকার ভিসায় বাংলাদেশিদের নতুন হিসাব
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- শেখ হাসিনার গোপন পরিকল্পনা এবার প্রকাশ্যে
- শেখ সেলিম সভাপতি হতেই ফের আলোচনায় নায়িকা নিপুণ
- বাংলাদেশ সীমান্তে ভয়ংকর কিছু ঘটাচ্ছে ভারত!
- আওয়ামী লীগের নেতৃত্ব বদল, আলোচনায় যেসব নাম
- আজকের নামাজের সময়সূচি
- বাবার কবর থেকে ফেরার পথে ধর্ষণের শিকার মেয়ে, পরে আত্মহত্যা
- রাজধানীর দুই সিটে পাল্টে গেল এনসিপির প্রার্থী তালিকা
- বাজারের অস্থিরতা মোকাবিলায় ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক
- শেয়ারবাজারে ডেরিভেটিভ চালুর প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে ডিএসইর পরামর্শ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বিতর্কিত এমডি আনার তোড়জোড়
জাতীয় এর সর্বশেষ খবর
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- উমরাহ পালনে মক্কায় গিয়ে হাসনাতের সামনে একের পর এক অভিযোগ
- প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন













