দুই ঘণ্টা বাড়িতে ছিলেন নেতানিয়াহু? প্রকাশ্যে এলো ভিন্ন তথ্য
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কায়সারিয়ার বাসভবন থেকে তেল আবিবের সামরিক সদর দপ্তর কিরিয়ায় পৌঁছাতে কত সময় নিয়েছিলেন, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারি সময়সূচির সঙ্গে নেতানিয়াহুর প্রকৃত যাত্রা ও পৌঁছানোর সময়ের মধ্যে পার্থক্য রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে নেতানিয়াহুকে তার সামরিক সচিব হামাসের হামলার বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত সময়সূচিতে বলা হয়েছে, গাড়িবহর প্রস্তুত করতে সময় লাগার কারণে তিনি সকাল ৭টা ৩০ মিনিটে বাসভবন থেকে বের হন এবং সকাল ৮টায় কিরিয়ায় পৌঁছান।
তবে শিন বেতের নথিতে নেতানিয়াহুর কিরিয়ায় পৌঁছানোর সময় সকাল ৮টা ২২ মিনিট উল্লেখ করা হয়েছে। অন্যদিকে চ্যানেল ১২ দাবি করেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অপ্রকাশিত নথিতে প্রকৃত পৌঁছানোর সময় সকাল ৯টা এবং একটি ‘বিশ্বস্ত সূত্র’ অনুযায়ী সময়টি সকাল সাড়ে ৯টা।
এই তথ্যগুলো সঠিক হলে হামাসের হাজারো যোদ্ধা ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় হামলা চালানোর সময়ও নেতানিয়াহু কয়েক ঘণ্টা কায়সারিয়ার বাসভবনে অবস্থান করছিলেন—এমন প্রশ্ন উঠছে। তবে তার কার্যালয়ের প্রকাশিত সময়সূচি এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার নথিতে সময়ের ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে।
এর আগে চলতি সপ্তাহে নেতানিয়াহু দাবি করেন, ৭ অক্টোবরের হামলার আগে নিরাপত্তা কর্মকর্তারা তাকে সম্ভাব্য হামলা সম্পর্কে যথাযথভাবে সতর্ক করেননি। তার ভাষ্য, রাতে তাকে জাগিয়ে সম্ভাব্য হামলার তথ্য জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও বিমানবাহিনীকে প্রস্তুত করার নির্দেশ দিতেন।
তবে নিরাপত্তা কর্মকর্তাদের বক্তব্য ছিল ভিন্ন। তাদের দাবি, হামাস বড় ধরনের স্থল হামলা চালাতে যাচ্ছে—এমন কোনো মূল্যায়ন তাদের কাছে ছিল না।
এদিকে হামলার প্রায় তিন ঘণ্টা আগে হামাসের সন্দেহজনক তৎপরতা নিয়ে একটি গোয়েন্দা স্মারক নেতানিয়াহুর গোয়েন্দা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত নথি অনুযায়ী, নেতানিয়াহু সকাল ৯টা ৫৫ মিনিটে প্রথম পরিস্থিতি মূল্যায়ন সভা করেন। এরপর তিনি পূর্ণাঙ্গ আইডিএফ মোতায়েন এবং সীমান্ত ‘সম্পূর্ণভাবে সিল’ করার নির্দেশ দেন। তবে আইডিএফের নিজস্ব তদন্তে বলা হয়েছে, সকাল ৮টার দিকেই সামরিক বাহিনী যুদ্ধকালীন প্রস্তুতি নেওয়া এবং রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিল।
৭ অক্টোবরের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থায় কী ধরনের ব্যর্থতা ছিল, তা নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এ বিষয়ে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি থাকলেও নেতানিয়াহু এখন পর্যন্ত তা প্রত্যাখ্যান করে আসছেন।
বিরোধী দল এবং হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিনিধিরা এ অবস্থানের সমালোচনা করেছেন। একইসঙ্গে হামলার দিন নেতানিয়াহুর গতিবিধি ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে তার যোগাযোগের সময় নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- দুই ঘণ্টা বাড়িতে ছিলেন নেতানিয়াহু? প্রকাশ্যে এলো ভিন্ন তথ্য
- ইসলামী ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
- বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার নিয়ে ডিএসইর নতুন সিদ্ধান্ত
- সোনা ও রুপার দাম বাড়ল, আজকের মূল্য তালিকা প্রকাশ
- আমরা নেটওয়ার্কের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা
- ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, জানুন কারা পাবেন
- চীন-ভারতের বড় পতন, তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ
- জামায়াত আমিরকে কড়া জবাব ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ শাহাদাতের
- গান, নাচ, বিলাপ—নৌ পুলিশের এসআইয়ের ভিডিও ভাইরাল, যা বললেন তিনি
- মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার, বাড়ছে লেনদেন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিয়ের জন্য পাত্রী না পেয়ে ৬ মাসে ২৯ পুরুষের আত্মহত্যা
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এক সাথে ভারতে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ
- ভারত যাচ্ছেন না তারেক রহমান, কারণ জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কল, জানুন নতুন নিয়ম
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশে শেষ মুহূর্তে নতুন বাধা!
- সুড়ঙ্গে ৯ দিন! যেভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী
- খাবারের পর কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৪ কাজ করা যাবে না
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- শেয়ারবাজারকে গভীর ও স্বচ্ছ করতে বড় সংস্কারের পথে বিএসইসি
- গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
- ৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার
- ওয়াই-ফাই স্লো? ব্লুটুথ বন্ধ করার আগে জেনে নিন এই তথ্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
- আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’
- তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- দুই ঘণ্টা বাড়িতে ছিলেন নেতানিয়াহু? প্রকাশ্যে এলো ভিন্ন তথ্য
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে













