×
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সোনা ও রুপার দাম বাড়ল, আজকের মূল্য তালিকা প্রকাশ

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১১:২৭:০৯
সোনা ও রুপার দাম বাড়ল, আজকের মূল্য তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে রোববার (৬ সেপ্টেম্বর) দেশের বাজারে একই দামে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকা

নতুন এই মূল্য তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে