×
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১১:০৪:৪৪
জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’

নিজস্ব প্রতিবেদক : জামায়াত ঘোষিত লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের অভিযোগ তুলে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, জামায়াত ঘোষিত লংমার্চে দলটির নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন আগ্রহ বা অংশগ্রহণ নেই। তার ভাষ্য, লংমার্চকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রত্যাশা অনুযায়ী সাধারণ মানুষের অংশগ্রহণ দেখা যায়নি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট অবগত। তার মতে, ছয় মাসের সরকারের ওপর ১৮ থেকে ২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা ‘মূর্খতার শামিল’।

রাশেদ খাঁন দাবি করেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাশেদ খাঁনের দাবি, বিরোধী দলের ছয় দফা দাবির প্রতিও জনগণের তেমন আগ্রহ নেই। বরং লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় জনভোগান্তি এবং জ্বালানি সংকট আরও বাড়ছে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। লংমার্চের কারণে এসব যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি।

এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, দলীয় স্বার্থে এবং ‘মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে’ জামায়াত জনগণের ওপর লংমার্চের মতো কর্মসূচি চাপিয়ে দিয়েছে।তবে এসব বক্তব্য রাশেদ খাঁনের নিজস্ব দাবি ও মন্তব্য; এ বিষয়ে জামায়াতের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা সংযুক্ত করা যেতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে