×
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ০৪ ০৯:৫০:২৮
সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সঙ্গে জুলাই জাতীয় সনদের রূপরেখা অনুযায়ী সংসদীয় কমিটির সভাপতিত্বসহ অন্যান্য ন্যায্য হিস্যা পেতে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংসদে বিরোধী দলের ভূমিকার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বলেছি যে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত তো হবে, সংবিধান সংশোধন তো হবে।’

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী আসনের সংখ্যার অনুপাতে বিরোধী দলগুলো স্থায়ী কমিটিতে সভাপতিত্বের সুযোগ পাবে। এ কারণে সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে তাদের অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যত শিগগিরই সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসব, যাতে করে তা তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়।’

এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টিও সংবিধান সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে