×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৫:৩৯:৩১
রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের প্রথম স্কিম রিলায়েন্স ওয়ান-এর ইউনিটধারী মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক। আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারিত রেকর্ড ডেটকে ভিত্তি করে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও ডিপোজিটরি অংশগ্রহণকারীদের (ডিপি) কাছ থেকে এসব তথ্য চাওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ড ব্যবস্থাপক জানিয়েছে, রেকর্ড ডেট অর্থাৎ ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রিলায়েন্স ওয়ান-এর ইউনিট ধারণকারী মার্জিন ঋণগ্রহীতাদের একটি বিবরণী প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও ডিপিদের আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

একই সঙ্গে প্রস্তুত করা বিবরণীর সফট কপি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত সময়সীমা ৯ সেপ্টেম্বর ২০২৬-এর পর কোনো তথ্য পাঠানো হলে তা বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছে ফান্ড ব্যবস্থাপক।

বিবরণীতে প্রতিটি ইউনিটধারীর নাম, বিও আইডি নম্বর, ১২ সংখ্যার ই-টিআইএন নম্বর, গ্রাহকভিত্তিক ইউনিটধারীর অবস্থান, প্রাপ্য মোট লভ্যাংশ, প্রযোজ্য করের হার, প্রাপ্য নিট লভ্যাংশ, ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর এবং যোগাযোগকারী ব্যক্তির তথ্যসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য উল্লেখ করতে হবে।

ফান্ড ব্যবস্থাপকের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও ডিপিদের অনুরোধ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে