×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৫:৩৪:৪২
মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর মো. নাসিরউদ্দিন চৌধুরী তাঁর নিজের মালিকানাধীন কোম্পানির ১ কোটি ৯৫ লাখ শেয়ার ছেলে ও দুই মেয়ের কাছে উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। ঘোষণায় বলা হয়েছে, স্পনসর মো. নাসিরউদ্দিন চৌধুরীর নিজস্ব মালিকানাধীন শেয়ার এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে সন্তানদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর করা মোট ১ কোটি ৯৫ লাখ শেয়ারের মধ্যে তাঁর ছেলে এবং কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার ফারিস নাসির চৌধুরী পেয়েছেন ৬৫ লাখ শেয়ার।

তাঁর মেয়ে এবং কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার অরথী ফারিয়াহ চৌধুরীর কাছেও হস্তান্তর করা হয়েছে ৬৫ লাখ শেয়ার।

এ ছাড়া অপর মেয়ে এবং কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার ওভী ফারাহ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে আরও ৬৫ লাখ শেয়ার।

অর্থাৎ, মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর মো. নাসিরউদ্দিন চৌধুরী তাঁর নিজস্ব মালিকানাধীন মোট ১ কোটি ৯৫ লাখ শেয়ার তিন সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন। এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে সম্পন্ন হওয়া এ হস্তান্তরে প্রত্যেক সন্তান পেয়েছেন ৬৫ লাখ করে শেয়ার।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে