মক্কা থেকে ফিরে ‘মক্কা প্যাক্ট’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মক্কা প্যাক্টে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ, আন্তর্জাতিক সম্পর্ক, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি, প্রবাসী শ্রমবাজার, বিমান টিকিটের মূল্যবৃদ্ধি এবং চলমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে কথা বলেন।
মক্কা প্যাক্টে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, ‘আমরা মক্কা প্যাক্টে যুক্ত হওয়া নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি।’
তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বাধীনতা ও ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের অবশ্যই সবার সঙ্গে সম্পর্ক রাখার যে দরজাটা, সেটা খোলা রেখেই যেকোনো ধরনের বাণিজ্যিক কিংবা সামরিক চুক্তিতে যাওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত, যাতে কোনো একটি পক্ষের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।
দেশের বর্তমান তেল, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা।
তার অভিযোগ, অতিরিক্ত দাম ও বিভিন্ন ‘ভুতুড়ে বিল’ পরিশোধের পরও নাগরিকরা পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না। এতে দেশের পরিস্থিতি ২০০৫ সালের আগের সময়ের মতো সংকটাপন্ন হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রবাসী শ্রমবাজারে অনিয়ম এবং বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমান টিকিটের দাম প্রায় ৩৫০ ডলার বা ৪০ হাজার টাকার মতো ছিল। বর্তমানে একই টিকিটের দাম সিন্ডিকেটের কারসাজির কারণে ৬০ থেকে ৭০ হাজার টাকা, এমনকি ৮০ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে।
তার অভিযোগ, দেশের বিভিন্ন খাতে নতুন করে সিন্ডিকেট ও চাঁদাবাজি সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।
মালয়েশিয়ার শ্রমবাজারের উদাহরণ তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, অন্যান্য দেশের কর্মীদের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। তার মতে, এটি কোনোভাবেই ন্যায্য পরিস্থিতি নয়।
প্রবাসী কর্মীদের বিদেশ যাওয়ার ব্যয় কমানো এবং শ্রমবাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
১১ দলীয় জোট ঘোষিত লংমার্চ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এটি একটি রাজনৈতিক কর্মসূচি। বিরোধী দলের গণতান্ত্রিক শক্তি মূলত তাদের প্রতিবাদ করার সক্ষমতার ওপর নির্ভর করে।
তিনি বলেন, ‘লংমার্চের মাধ্যমে আমরা মূলত জনগণের কষ্টগুলো তুলে ধরতে চাই। এটি আমাদের সংস্কারের প্রতিশ্রুতির অংশই নয়, বরং বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ।’
মুসআব/
পাঠকের মতামত:
- মক্কা থেকে ফিরে ‘মক্কা প্যাক্ট’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
- ব্যাটারি কোম্পানিতে অভিযান, বেরিয়ে এলো ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার হস্তান্তরের ঘোষণা পৃষ্ঠপোষকের
- ‘আমি তোমাকে অনেক ভালোবাসি’
- শরীরের ছোট মনে হওয়া ৭ পরিবর্তনই হতে পারে বড় রোগের ইঙ্গিত
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- ‘সবুজ মাংস’ নিয়ে আতঙ্ক, ল্যাব রিপোর্টে যা জানা গেল
- ডেনমার্কে স্টুডেন্ট পারমিটে নতুন নিয়ম, যে ৯ সুবিধা পাবেন না
- কড়া বক্তব্যের পরই বদলে গেল সুর, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর হাসি
- ব্যাংকে ফিরছে ঘরে রাখা টাকা, জুনে কমেছে ১৩ হাজার কোটি
- ‘বাংলাদেশে এখন বোনকেও কিস করতে পারবো না’
- ‘ঘুষ দেব না, ঘুষের তথ্য প্রকাশ করব’—১৭ বছরের শাহেদের ব্যতিক্রমী উদ্যোগ
- নিজ সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!
- পদ্মা ইসলামী লাইফে সংকট কাটছে না, তহবিল ঘাটতি ৩২৭ কোটি
- শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
- ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- পতন ঠেকাতে নেই দৃশ্যমান উদ্যোগ, শেয়ারবাজারে আস্থার সংকট
- ৩০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির আদেশের পর এসইএমএলআইবিবিএল শরিয়াহ ফান্ডের রূপান্তর প্রস্তাব
- গ্রাহক আদায় বাড়ায় ওয়ালটন হাই-টেকের নগদ প্রবাহে বড় উন্নতি
- মাইডাস ফাইন্যান্সের তিন সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত
- পদ্মা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে
- সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখে নিন পুরো তালিকা
- সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে সতর্ক হোন, যে ৫ ভুলে বিপদ
- হাসনাতের সঙ্গে সম্পর্ক তুলে আলেমদের অবস্থান ব্যাখ্যা করলেন মাদানী
- মুরগির ‘বিচার’ চেয়ে থানায় গৃহবধূ, সঙ্গে আহত মুরগিও
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরিতে ৭ হাজার টাকা
- পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, সেই ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
- শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং! অনুমোদনের পথে ৮ ডিজিটাল ব্যাংক
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- আইফোন ১৮ প্রো আসছে , সঙ্গে থাকতে পারে যে বড় চমক
- নিউইয়র্কে না যাওয়ার খবর অস্বীকার ট্রাম্পের
- ডিএসইতে সপ্তাহজুড়ে বড় পতন, বাজার মূলধন ও লেনদেন কমেছে
- ডিএসইর ছয় ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধিত্বে পরিবর্তন
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্ব পুনর্বণ্টন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠনে গতি, ঋণ আদায়ে আইনি ও বিকল্প উদ্যোগ
- বিমা কোম্পানির তথ্য নিয়ে প্রশ্ন, ডাবল সার্ভার বন্ধে আলটিমেটাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন
- যেভাবে থানা থেকে পালিয়েছিলেন মিতু
- ইসরাইল ইস্যুতে সৌদির নীতিতে পরিবর্তন নেই, জানাল সরকারি সূত্র
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- হাসনাতের বক্তব্যের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
জাতীয় এর সর্বশেষ খবর
- মক্কা থেকে ফিরে ‘মক্কা প্যাক্ট’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
- ব্যাটারি কোম্পানিতে অভিযান, বেরিয়ে এলো ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- ‘সবুজ মাংস’ নিয়ে আতঙ্ক, ল্যাব রিপোর্টে যা জানা গেল
- কড়া বক্তব্যের পরই বদলে গেল সুর, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর হাসি
- ‘বাংলাদেশে এখন বোনকেও কিস করতে পারবো না’













