ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ব্যাটারি কোম্পানিতে অভিযান, বেরিয়ে এলো ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি

২০২৬ আগস্ট ৩১ ১১:৩৯:৫৭
ব্যাটারি কোম্পানিতে অভিযান, বেরিয়ে এলো ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক: ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে একটি ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা মূসক (ভ্যাট) ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেডে অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়। অভিযানে জব্দ করা বিভিন্ন বাণিজ্যিক দলিল, হিসাবসংক্রান্ত কাগজপত্র ও অন্যান্য নথি পর্যালোচনার পর ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩ আগস্ট ২০২৬ নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি নিবারক দল জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল, হিসাবসংক্রান্ত কাগজপত্র ও অন্যান্য নথি জব্দ করা হয়। পরে এসব নথি বিস্তারিতভাবে পর্যালোচনা ও হিসাব-নিকাশ করা হয়।

পর্যালোচনা শেষে অধিদপ্তর দেখতে পায়, ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা মূসক ফাঁকি দিয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রকৃত তথ্য গোপন করে কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তবে কী ধরনের হিসাব বা কোন কোন খাতে এই ভ্যাট ফাঁকি হয়েছে, বিজ্ঞপ্তিতে তার বিস্তারিত বিভাজন দেওয়া হয়নি।

উন্মোচিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও নিবারক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এনবিআর।

বর্তমানে এনবিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা-কেই উদ্ঘাটিত ভ্যাট ফাঁকির মোট পরিমাণ হিসেবে উল্লেখ করা যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে