ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ইসলামী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা পিছিয়ে গেল

২০২৬ আগস্ট ২৭ ১২:০১:৩১
ইসলামী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা পিছিয়ে গেল

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সভাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ জুন ২০২৬ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত তথ্যের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

এজিএমের পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে বলে জানিয়েছে ইসলামী ইন্স্যুরেন্স।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে