ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মূলধন বাড়াতে বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

২০২৬ আগস্ট ২৭ ১১:৫৭:৪১
মূলধন বাড়াতে বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ৫০০ কোটি টাকার অধস্তন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৩৭তম সভায় ব্যাংকের টিয়ার-২ মূলধন হিসেবে ৫ বিলিয়ন বাংলাদেশি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ৭ বছর মেয়াদি ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত পদ্ধতির অধস্তন বন্ড ইস্যু করা হবে। তবে বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের কার্যক্রম সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে