ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-৩ ফের চালু

২০২৬ আগস্ট ২৭ ১১:৫১:৩৮
আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-৩ ফের চালু

নিজস্ব প্রতিবেদক : টাইলস উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম পুনরায় চালু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিক । এর আগে গত ২৬ জুলাই ২০২৬ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্যের ধারাবাহিকতায় কোম্পানিটি উৎপাদন লাইনগুলোর বর্তমান অবস্থা জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের টাইলস কারখানায় মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে টাইলস উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট ২০২৬ থেকে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।

লাইন-২-এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে কারখানার বাকি দুটি উৎপাদন লাইন—উৎপাদন লাইন-১ ও উৎপাদন লাইন-৩—চালু থাকবে এবং এসব লাইনে নিয়মিত উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদন লাইন-২ পুনরায় চালুর উপযোগী হলে সেটির কার্যক্রম শুরুর ঘোষণা দেবে কোম্পানিটি। রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর প্রস্তুত হলেই উৎপাদন লাইন-২ চালুর বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে আরএকে সিরামিক।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে