ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি

২০২৬ আগস্ট ২৪ ১১:১৭:৪৫
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ এবং ভাষণ দেওয়া।

প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

নিউইয়র্ক সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও সাইডলাইন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে