ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম

২০২৬ আগস্ট ২৪ ১০:১৮:১৫
গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনার নতুন দাম কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দরে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায় বিক্রি হচ্ছে। আর ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২২ আগস্ট সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার গহনার এই নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নির্ধারিত দামেই গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

রুপার ক্ষেত্রেও ক্যারেটভেদে আলাদা দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা।

২১ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

এক নজরে স্বর্ণ ও রুপার দাম

২২ ক্যারেট স্বর্ণ: ২,৪৬,১১০ টাকা/ভরি

২১ ক্যারেট স্বর্ণ: ২,৩৫,০৩০ টাকা/ভরি

১৮ ক্যারেট স্বর্ণ: ২,০১,৮৪৬ টাকা/ভরি

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৬৪,৮১২ টাকা/ভরি

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে