দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)। শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে আগামী ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে তারেক রহমানের নয়াদিল্লি সফরের খবর প্রকাশের পর এ বিষয়ে জানতে চাওয়া হলে এম ছালেহ বলেন, ‘সফরের বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি।’ তিনি জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র রণধীর জয়সোয়ালকে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে নতুন করে জানানোর মতো কোনো তথ্য নেই।
এর আগে শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতির কথা উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি ভবন একটি বিবৃতি প্রকাশ করেছিল। তবে প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিবৃতিটি প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিয়ে সফরের সম্ভাবনা আরও জোরালো হলেও পরে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই সফরের তারিখ নিশ্চিত করেনি।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানায় ভারত। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। পরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানায় ঢাকা। ভারত জানিয়েছে, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে।
চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চ্যুয়াল কথোপকথনের পর ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। ঢাকার পক্ষ থেকে ক্ষোভ জানিয়ে বলা হয়, বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় ভারতের ভূখণ্ড ব্যবহার করা উচিত নয়। তবে ওই আয়োজনের সঙ্গে ভারতের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি।
ফলে সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঢাকা।
সিরাজ/
পাঠকের মতামত:
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৪৫তম বিসিএসের ৫০ প্রার্থীর নিয়োগে অজানা জটিলতা
- তারেকের দিল্লি সফরের বিবৃতি দিয়েই সরিয়ে নিল ভারত
- স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ
- এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, নতুন দরে ভরি কত জানুন
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র
- খেলাপি ঋণ আদায়ে বড় পরিবর্তন, এবার মাঠে নামছে নতুন প্রতিষ্ঠান
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর; পে স্কেল নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পতনের পর সামান্য উত্থান, হতাশ বিনিয়োগকারীরা
- সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসায় বড় পরিবর্তন
- এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে? তারিখ জানাল শিক্ষা বোর্ড
- যে কারণে ফখরুল ভোটার হলেও ভোট দিতে পারছেন না অলি
- কারখানা বন্ধ, ব্যবসা স্থবির; তবু বাড়ছে মিথুন নিটিংয়ের শেয়ারদর
- উত্তরা ফাইন্যান্সে বাংলাদেশ ব্যাংকের ৪ প্রশাসক নিয়োগ
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অর্থনীতিতে নতুন স্বস্তি, রপ্তানিতে মাসিক রেকর্ড
- পাটওয়ারীর বক্তব্য ঘিরে চাঁদপুরে বিএনপির কঠোর সিদ্ধান্ত
- কলরেট, ডাটা ও নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দামে নতুন সিদ্ধান্ত বাজুসের, আজ যে দামে বিক্রি হবে
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাতে তারেক রহমানের বড় নির্দেশ
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
জাতীয় এর সর্বশেষ খবর
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- ৪৫তম বিসিএসের ৫০ প্রার্থীর নিয়োগে অজানা জটিলতা
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ






.jpg&w=50&h=35)






