হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আমরা টেকনোলজিসের শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিক প্রবণতা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের ধরন তদন্ত করতে ডিএসইকে নির্দেশ দিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, তদন্ত শেষ করে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে ডিএসইকে।
বিএসইসির নজরে আসে আমরা টেকনোলজিসের শেয়ার। গত ৯ আগস্ট পর্যন্ত পাঁচ মাসে কোম্পানিটির শেয়ারদর ১০৮ শতাংশ বেড়ে ২৩ টাকা ১০ পয়সায় উঠেছিল। পরবর্তী সময়ে অবশ্য শেয়ারটির দর কমতে শুরু করে।
তদন্তের জন্য ডিএসইকে নির্দিষ্ট কিছু শর্ত বা টার্মস অব রেফারেন্স নির্ধারণ করে দিয়েছে বিএসইসি।
তদন্তের অংশ হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিতভাবে কোনো কারসাজি, কৃত্রিম লেনদেন কিংবা আইনবহির্ভূত কার্যক্রম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যের অপব্যবহারসহ কোনো ধরনের ইনসাইডার ট্রেডিং হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে।
এ ছাড়া সংশ্লিষ্ট স্টক ব্রোকার, ডিলার কিংবা অনুমোদিত প্রতিনিধিরা মার্জিনসংক্রান্ত বিধিমালা, বিভিন্ন আদেশ, প্রজ্ঞাপন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না, তাও যাচাই করবে ডিএসই।
আমরা টেকনোলজিসের শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিকতার পেছনে সংশ্লিষ্ট ব্রোকার ও ডিলারদের কোনো ভূমিকা বা দায়িত্ব ছিল কি না, সেটিও তদন্তে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি কিংবা সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে দ্রুত নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করার বিষয়ে ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি, কমপ্লায়েন্স কর্মকর্তা ও প্রধান নির্বাহীদের মধ্যে সচেতনতা তৈরির নির্দেশও দিয়েছে বিএসইসি। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ডিএসইকে বলা হয়েছে।
এদিকে ‘জেড’ শ্রেণিভুক্ত আমরা টেকনোলজিসের ২০২৫ অর্থবছরের আর্থিক বিবরণীতেও কিছু অসঙ্গতি চিহ্নিত করেছেন কোম্পানিটির নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি (বিটিসিএল) থেকে বকেয়া ও অন্যান্য প্রদেয় অর্থের বাহ্যিক নিশ্চয়তা না পাওয়ায় এসব দায়ের পূর্ণতা ও নির্ভুলতা যাচাইয়ের জন্য পর্যাপ্ত ও যথাযথ নিরীক্ষা প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি।
এ কারণে আর্থিক বিবরণীতে কোনো ধরনের সমন্বয় প্রয়োজন ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক। এ ছাড়া কোম্পানিটি প্রযোজ্য ডিভিডেন্ড কর সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের কাছে জমা দেয়নি বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশে প্রচলিত কর আইন অনুযায়ী, অর্থবছরজুড়ে বিভিন্ন ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য কর ও ভ্যাট যথাযথভাবে কর্তন করেনি কোম্পানিটি।
এর ফলে সংশ্লিষ্ট কর দায় আর্থিক বিবরণীতে স্বীকৃতি না দেওয়ায় কোম্পানিটির আর্থিক বিবরণীতে গুরুত্বপূর্ণ ধরনের ভুল তথ্য উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার











