হাসিনার প্রত্যর্পণ বনাম তারেকের ভারত সফর—বীণা সিক্রি যা বললেন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় ঢাকার সমালোচনা করেছেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। তিনি বলেছেন, প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া; এর সঙ্গে দ্বিপক্ষীয় সফরকে যুক্ত করা কূটনৈতিকভাবে অনুপযুক্ত। একই সঙ্গে তারেক রহমানের ভারত সফরের জন্য হাতে সময়ও খুব সীমিত বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বীণা সিক্রি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে তিনি ‘রূঢ়’ ও ‘অহংকারী’ বলে মন্তব্য করেন।
সিক্রির ভাষ্য, বাংলাদেশ সরকার তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করার চেষ্টা করছে, যা তার কাছে বিস্ময়কর। তিনি বলেন, এমন স্পর্শকাতর বিষয়ে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বীণা সিক্রি দাবি করেন, তারেক রহমানের ভারত সফরের তারিখ চূড়ান্ত করতে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা এখনো চলছে। ভারত ও বাংলাদেশের কর্মকর্তারা সফরের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।
তার মতে, তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো এমন কোনো ঘোষণা আসেনি যে তিনি ভারত সফরে যাচ্ছেন না। বরং আলোচনা চলমান রয়েছে।
এর আগে ভারতের পক্ষ থেকেও তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি বিমসটেকের চেয়ারপারসন হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সিক্রি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আলাদা আইনি প্রক্রিয়া। তাই তারেক রহমানের ভারত সফরের সঙ্গে বিষয়টি শর্ত হিসেবে যুক্ত করা অপ্রয়োজনীয় এবং কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রত্যর্পণ প্রক্রিয়ায় অনেক সময় দীর্ঘ সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরও চূড়ান্ত অনুমোদন বা স্বাক্ষরের প্রয়োজন হতে পারে।
এ কারণে তার প্রশ্ন, যদি প্রত্যর্পণ প্রক্রিয়া কয়েক বছর সময় নেয়, তাহলে কি তারেক রহমানও ততদিন ভারত সফর করবেন না?
সাবেক এই কূটনীতিকের মতে, তারেক রহমানের ভারত সফরের জন্য এখন সময়ের একটি সীমিত সুযোগ রয়েছে। সম্ভাব্য সফর চলতি সপ্তাহের শেষ নাগাদও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তবে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণকে সফরের সঙ্গে যুক্ত করে যে অবস্থান সামনে এসেছে, সেটিকে তিনি অপ্রয়োজনীয় ও কূটনৈতিকভাবে অনুপযুক্ত বলে মন্তব্য করেন।
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের জন্য অনুকূল রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ প্রয়োজন।
এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চাইলেও ভারত জানিয়েছে, অনুরোধটি প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
ফলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে কূটনৈতিক আলোচনা চললেও সফরের সময়সূচি ও প্রত্যর্পণ ইস্যুতে দুই দেশের অবস্থানের পার্থক্য এখনো স্পষ্ট।
মুসআব/
পাঠকের মতামত:
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা













