ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়
নিজস্ব প্রতিবেদক: ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের একটি ফোনালাপের প্রতিলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে খাবার খাওয়ানো, ছবি তোলা এবং তা গণমাধ্যমে প্রকাশের বিষয়েও হারুন ও ওবায়দুল কাদেরের কথোপকথনের একটি অডিও কলের প্রতিলিপি আদালতে প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব অডিও কথোপকথনের প্রতিলিপি উপস্থাপন করা হয়।
ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটির শুনানি করছেন।
সমন্বয়কদের খাবার ও ছবি তোলা নিয়ে হারুনের দাবিট্রাইব্যুনালে উপস্থাপিত ওবায়দুল কাদের ও হারুন অর রশীদের কথোপকথনে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে খাবার খাওয়ানোর ঘটনা নিয়ে আলোচনা করতে শোনা যায়।
কথোপকথনে হারুন দাবি করেন, সমন্বয়কদের খাবার খাওয়ানোর সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই খাবারের ব্যবস্থা করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
ওবায়দুল কাদের কথোপকথনের একপর্যায়ে জানতে চান, খাবার খাওয়ানোর পর ছবি তুলে সেগুলো বাইরে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল কি না। জবাবে হারুন জানান, ছবি তোলা এবং সংবাদমাধ্যমে প্রকাশের জন্য তা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল।
এ বিষয়ে তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলামের সঙ্গে তার কথা হয়েছিল বলেও কথোপকথনে উল্লেখ করেন হারুন।
হারুন আরও দাবি করেন, তিনি যা করেছেন তা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির নির্দেশ অনুযায়ী করেছেন। নিজের সিদ্ধান্তে এর বাইরে কোনো পদক্ষেপ নেননি বলেও তিনি ওবায়দুল কাদেরকে জানান। এ বিষয়ে প্রমাণ সংগ্রহের জন্যও তিনি কাদেরের সহযোগিতা চান।
কথোপকথনের একপর্যায়ে হারুন নিজের পদ নিয়ে উদ্বেগের কথা জানান। তিনি অভিযোগ করেন, ওই ঘটনার পর তাকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় নিজের অপরাধ কী—ওবায়দুল কাদেরের কাছে তা জানতে চান হারুন। তার বক্তব্যের মধ্যে নিজের ওপর নেওয়া সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ও আত্মপক্ষ সমর্থনের বিষয়টি উঠে আসে।
এদিকে হারুন অর রশীদকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আরেকটি ফোনালাপের প্রতিলিপিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।
ওই কথোপকথনে আসাদুজ্জামান খাঁন কামাল জানান, হারুনকে পুলিশের বাইরে পাঠানো হবে না। তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর মধ্যেই রাখা হবে, তবে তার দায়িত্ব পরিবর্তন করা হবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, হারুনকে অন্য কোথাও দেওয়ার বিষয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ডিএমপির মধ্যেই রেখে শুধু গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
হারুনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ওবায়দুল কাদের পুলিশের মধ্যে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কথোপকথনে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমন সিদ্ধান্ত পুলিশের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং বাহিনীর মনোবলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
জবাবে আসাদুজ্জামান খাঁন কামালও পুলিশের মধ্যে প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনার কথা স্বীকার করেন। তবে তিনি জানান, হারুনকে ডিবির দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্তের বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
ফোনালাপে আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেন, প্রধানমন্ত্রী হারুনকে সরিয়ে দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়ার পরই তার দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, হারুনের দায়িত্ব পরিবর্তনের বিষয়টি তাকে কয়েক দিন ধরে করতে বলা হচ্ছিল। শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের পর হারুনের দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
এরপর ওবায়দুল কাদের বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দেন। তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়ে সিদ্ধান্তটি পুনরায় বিবেচনার অনুরোধ করার কথা বলেন।
জবাবে কামাল জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য পাওয়ার পরই হারুনের দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটি চলছে।
মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মামলার সাত আসামিই বর্তমানে পলাতক।
চলতি বছরের ২২ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরে ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।
বর্তমানে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায় চলছে। এই পর্যায়েই প্রসিকিউশন হারুন অর রশীদ ও ওবায়দুল কাদেরের কথোপকথন এবং হারুনকে সরিয়ে দেওয়া নিয়ে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খাঁন কামালের ফোনালাপের প্রতিলিপি প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ











.jpg&w=50&h=35)

