ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

২০২৬ আগস্ট ০৮ ১৬:১১:২৩
চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (০৯-১৩ জুলাই’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৩ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৩ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৩ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গ্রামীণ ফোন, বে-লিজিং এবং ইসলামিক ফাইন্যান্স।

০৯ আগস্ট

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন ইসলামিক ফাইন্যান্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটিি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

১০ আগস্ট

এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে বে-লিজিংয়ের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

১২ আগস্ট

এদিন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গ্রামীণ ফোনের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটি ২০২৬ সালের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

পরিশোধিত মূলধনের ওপর ১০৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে, যা প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত ছয় মাসের নিরীক্ষিত কর-পরবর্তী মুনাফার শতভাগ থেকেই এই ডিভিডেন্ড প্রদান করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে