ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

৭৫ হাজার ২৮৩ শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর

২০২৬ আগস্ট ০৬ ১৫:১৯:৪২
৭৫ হাজার ২৮৩ শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির (ঢাকা ব্যাংক) প্রয়াত স্পন্সর আলহাজ মোহাম্মদ আলী সরকার-এর মালিকানাধীন শেয়ারের একটি অংশ তার মনোনীত উত্তরাধিকারীর হিসাবে হস্তান্তর করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্যমতে, ঢাকা ব্যাংকের অন্যতম স্পন্সর আলহাজ মোহাম্মদ আলী সরকার ২০২০ সালের ২ আগস্ট মৃত্যুবরণ করেন।

তার মালিকানাধীন মোট ৭৯ হাজার ৪৭টি শেয়ারের মধ্যে ৭৫ হাজার ২৮৩টি শেয়ার মনোনয়নের ভিত্তিতে তার ছেলে ও কোম্পানির পরিচালক মো. আমানউল্লাহ সরকার -এর বিও হিসাবে হস্তান্তর করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে