ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

 ইউরোপে কার্যক্রম সম্প্রসারণে পর্তুগালে প্রথম চালান রপ্তানি রেনাটার

২০২৬ আগস্ট ০৬ ১১:১৮:০২
 ইউরোপে কার্যক্রম সম্প্রসারণে পর্তুগালে প্রথম চালান রপ্তানি রেনাটার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপীয় বাজারে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে পর্তুগালে প্রথমবারের মতো থেরাপিউটিকস পণ্যের চালান রপ্তানি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্তুগালে পাঠানো প্রথম চালানে রয়েছে অ্যামান্টাডিন ১০০ মিলিগ্রাম ক্যাপসুল, যা ইউরোপীয় ইউনিয়নের জিএমপি (ইইউ-জিএমপি) অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিতে উৎপাদিত।

এছাড়া একই চালানে ফ্লুড্রোকর্টিসোন ০.১ মিলিগ্রাম ট্যাবলেট এবং ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্য উৎপাদন করা হয়েছে ইইউ-জিএমপি অনুমোদিত মিরপুর পোটেন্ট ফ্যাসিলিটিতে।

কোম্পানির মতে, পর্তুগালের বাজারে এই প্রথম প্রবেশ ইউরোপজুড়ে রেনাটার চলমান আন্তর্জাতিক সম্প্রসারণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং নতুন মাইলফলক।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে