ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

২০২৬ আগস্ট ০৩ ১০:২০:১২
ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

নিজস্ব প্রতিবেদক: সোমবার ভোরে মিশরে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে দক্ষিণ ইসরাইল এবং ডেড সি এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স (NRIAG) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মিশরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যেসব প্রদেশে কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সাড়াদান পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে কাঠামোগত ক্ষতির চিহ্ন রয়েছে এমন ভবন থেকে দূরে থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) ভূমিকম্পটির মাত্রা ৫.৪ নির্ধারণ করেছে। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, ইসরাইলে কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে ভূমিকম্প-সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছায়। ওই বার্তায় রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্পের উল্লেখ ছিল।

তবে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশটিতে নতুন কোনো ভূমিকম্পের আশঙ্কায় তারা আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করেনি। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিনাই উপদ্বীপে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে