ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর

২০২৬ জুলাই ২৭ ১৫:০৮:১৬
বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার (স্টক ডিভিডেন্ড) সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এছাড়া এশিয়া ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বাটা সু (বাংলাদেশ) লিমিটেড, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে