×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী

২০২৬ আগস্ট ০২ ১৭:৫২:০৮
কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক: ছয় বছরের দাম্পত্য জীবন, দুই সন্তানের সুখী পরিবার—সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু একটি চিকিৎসা পরীক্ষার ফল বদলে দিয়েছে এক ব্রিটিশ দম্পতির পুরো জীবন। মেডিক্যাল পরীক্ষায় তারা জানতে পারেন, তারা আসলে পরস্পরের আপন ভাই-বোন।

দ্য মিরর–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোটবেলায় ওই ব্যক্তি নিজের জৈবিক পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরে অন্য একটি পরিবার তাকে দত্তক নেয়। ফলে নিজের জন্মদাতা বাবা-মা কিংবা রক্তের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানতেন না।

বড় হওয়ার পর একই শহরের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম, পরে বিয়ে। সংসারে জন্ম নেয় দুই সন্তান। দীর্ঘ সময় ধরে তারা জানতেই পারেননি যে তাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে।

ঘটনার মোড় ঘুরে যায় দ্বিতীয় সন্তানের জন্মের পর। স্ত্রী গুরুতর কিডনি সমস্যায় আক্রান্ত হলে চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। পরিবারের অন্য সদস্যদের কারও কিডনি উপযুক্ত না হওয়ায় স্বামী নিজেই কিডনি দানের জন্য পরীক্ষা করান।

পরীক্ষার ফল বিশ্লেষণ করে চিকিৎসকরা দেখতে পান, স্বামী-স্ত্রীর টিস্যু ও জিনগত বৈশিষ্ট্যের মধ্যে অস্বাভাবিক মাত্রার মিল রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে পরে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন (HLA) পরীক্ষাও করা হয়।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, তাদের ডিএনএ ও টিস্যুর মিল সাধারণ দম্পতির তুলনায় অনেক বেশি। চিকিৎসকদের মতে, এ ধরনের উচ্চমাত্রার জিনগত সামঞ্জস্য সাধারণত আপন ভাই-বোনের মধ্যেই দেখা যায়। এরপরই নিশ্চিত হওয়া যায়, তারা আসলে সহোদর।

ঘটনার পর দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মানুষের মতামত জানতে চান। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুই সন্তানের শরীরে এখন পর্যন্ত কোনো জেনেটিক জটিলতা বা জন্মগত ত্রুটি শনাক্ত হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দম্পতির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। অনেকের মতে, যেহেতু তারা বিষয়টি না জেনেই সংসার শুরু করেছিলেন এবং সন্তানরাও সুস্থ রয়েছে, তাই অতীতের অনিচ্ছাকৃত ঘটনাকে পেছনে রেখে সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে