ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম

২০২৬ আগস্ট ০২ ১৮:৩৯:৪৪
নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালু করেছে রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। নতুন এই ব্যবস্থায় চালকরা সময়ভিত্তিক (Time-based) অথবা আয়ভিত্তিক (Earnings-based) সাবস্ক্রিপশন পাসের মধ্যে নিজেদের প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি বেছে নিতে পারবেন।

রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানায়, চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য হাইব্রিড সাবস্ক্রিপশন চালুর পর ইতিবাচক সাড়া পাওয়ায় এবার গাড়িচালকদের জন্যও একই সুবিধা চালু করা হয়েছে। স্থানীয় বাজারের চাহিদা এবং চালকদের মতামতের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উবারের দাবি, নতুন সাবস্ক্রিপশন মডেলের ফলে ফুল-টাইম ও পার্ট-টাইম—উভয় ধরনের চালক নিজেদের কাজের ধরন অনুযায়ী সুবিধাজনক প্যাকেজ নির্বাচন করতে পারবেন। এতে তারা আরও বেশি ট্রিপ সম্পন্ন করার সুযোগ পাবেন, যা যাত্রীদের জন্য গাড়ির প্রাপ্যতাও বাড়াতে সহায়ক হবে।

হাইব্রিড সাবস্ক্রিপশনের অন্যতম আকর্ষণীয় সুবিধা হলো, এই প্যাকেজ ব্যবহারকারী চালকদের প্রতিটি ট্রিপে ০ শতাংশ কমিশন দিতে হবে। অর্থাৎ ট্রিপ থেকে অর্জিত আয়ের ওপর উবার কোনো কমিশন কেটে রাখবে না। তবে এর জন্য চালকদের নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানটির মতে, এই মডেল নতুন চালকদের প্ল্যাটফর্মে যুক্ত হতে উৎসাহিত করবে এবং তাদের আয়ের সম্ভাবনাও বাড়াবে।

এ ছাড়া উবার জানিয়েছে, তাদের অ্যাপে প্রতিটি ট্রিপে জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া নির্ধারণ ব্যবস্থা এবং অ্যাপ থেকেই জরুরি সহায়তা নেওয়ার সুবিধা বিদ্যমান রয়েছে, যা চালক ও যাত্রী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, মোটরসাইকেল চালকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর গাড়িচালকদের জন্যও এই সুবিধা চালু করা হয়েছে। তার মতে, নতুন সাবস্ক্রিপশন ব্যবস্থা চালকদের আয়ের সুযোগ বাড়ানোর পাশাপাশি যাত্রীদের জন্য আরও নির্ভরযোগ্য ও নিরাপদ সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে