ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম

২০২৬ আগস্ট ০২ ১৮:০৬:৪৯
আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আয়নাঘর খুঁজে বের করতে দুই বছর সময় লাগার বিষয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে যে ধারণা তৈরি হয়েছে, বাস্তবে তা সঠিক নয়। তার দাবি, ২০২৪ সালের ডিসেম্বরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও গুম কমিশনের যৌথ উদ্যোগে প্রধান আয়নাঘরগুলো শনাক্ত করা হয়।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাজুল ইসলাম লিখেছেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পুনর্গঠনের পর মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই গোপন বন্দিশালাগুলোর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

তিনি আরও জানান, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টিএফআই, জেআইসি এবং আগারগাঁও র‍্যাব-২-এর অধীন সিপিসি-৩-এর গোপন বন্দিশালা পরিদর্শন করেন। ওই সফরে প্রধান উপদেষ্টার নির্দেশে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও নেত্র নিউজের সাংবাদিক ও আলোকচিত্রীদেরও নেওয়া হয়েছিল। তবে তদন্তের স্বার্থে সে সময় দেশীয় গণমাধ্যমকে সেখানে নেওয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, টিএফআই-সংক্রান্ত মামলার তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে বিচারকার্য চলছে। মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ট্রাইব্যুনালের বিচারকরা সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদালতের অনুমতি পাওয়ার পরই প্রথমবারের মতো দেশীয় সাংবাদিকরা আয়নাঘর হিসেবে পরিচিত ওই গোপন বন্দিশালাগুলো সরেজমিনে দেখার সুযোগ পান।

তার ভাষ্য অনুযায়ী, তদন্ত, প্রমাণ সংরক্ষণ এবং বিচারিক প্রক্রিয়ার প্রয়োজনেই পুরো বিষয়টি ধাপে ধাপে প্রকাশ করা হয়েছে। তাই আয়নাঘর শনাক্ত করতে দুই বছর লেগেছে—এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে