নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২১ মাস কঠোর মুদ্রানীতি অনুসরণের পর অবশেষে নীতি সুদহার (রেপো রেট) কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১০ শতাংশ থেকে কমিয়ে নতুন হার ৯ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী রোববার থেকে নতুন এ হার কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে বাণিজ্যিক ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ সংগ্রহের খরচ কিছুটা কমবে। এর ফলে ধীরে ধীরে ঋণের সুদহারও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা থাকলেও উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সিদ্ধান্তটির প্রভাব নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ১৩তম সভায় ৫০ বেসিস পয়েন্ট নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অভ্যন্তরীণ ও বৈশ্বিক মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নীতি সুদহার বা রেপো রেট হলো সেই সুদের হার, যে হারে বাংলাদেশ ব্যাংক স্বল্পমেয়াদে তফসিলি ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে। এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান মুদ্রানীতির হাতিয়ার।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, নীতি সুদহার কমানোর প্রভাব ধীরে ধীরে ঋণের সুদে পড়বে। কোনো কোনো ব্যাংকে ঋণের সুদ ০.৫ শতাংশ, আবার কোথাও ১ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে আমানতের সুদহারও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
গত দুই বছরের বেশি সময় ধরে উচ্চ সুদহার, গ্যাস ও বিদ্যুতের সংকট, ডলারের অস্থিরতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। উদ্যোক্তারা বলছেন, ব্যাংক ঋণের সুদ ১৪ থেকে ১৫ শতাংশে পৌঁছানোয় নতুন শিল্প ও ব্যবসায় বিনিয়োগ কঠিন হয়ে পড়েছিল।
তবে তাদের মতে, শুধু সুদ কমালেই বিনিয়োগ বাড়বে না। এর পাশাপাশি গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ, রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৯৮ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ কমেছে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নীতি সুদহার কমানোর ইতিবাচক প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হবে। তবে ব্যবসা চাঙা করতে সুদ কমানোর পাশাপাশি ব্যবসা সহজ করার উদ্যোগও দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশে গত তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি রয়েছে। কঠোর মুদ্রানীতি গ্রহণের পরও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে নামানো সম্ভব হয়নি।
অর্থনীতিবিদদের একাংশের মতে, সুদহার কমলে ঋণ নেওয়ার প্রবণতা বাড়বে এবং বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পেতে পারে। এর ফলে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মনে করেন, বর্তমান মূল্যস্ফীতির মূল কারণ সুদের হার নয়; বরং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, সরবরাহ সংকট এবং অন্যান্য কাঠামোগত সমস্যা। তাই নীতি সুদহার কমানোর কারণে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা কম।
সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত এমন বার্তা দিতে পারে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বাস্তবে খাদ্য সরবরাহ, আমদানি ব্যয়, বিনিময় হার এবং বাজার ব্যবস্থার সমস্যাগুলো এখনও পুরোপুরি সমাধান হয়নি।
তার মতে, সরবরাহ পরিস্থিতির উন্নতি ছাড়া শুধু সুদ কমালে বাজারে চাহিদা বাড়তে পারে, যা ভবিষ্যতে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে শুধু সুদ কমানো যথেষ্ট নয়। ব্যবসার ব্যয় কমানো, সুশাসন প্রতিষ্ঠা, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন এবং রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে এনে উদ্যোক্তাদের আস্থা বাড়ানো জরুরি।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













