ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী

২০২৬ জুলাই ৩০ ১৯:৫৬:৫২
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি কীভাবে বাংলাদেশে আসবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে দেশের সীমানায় প্রবেশ করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার কাছে পাসপোর্ট না থাকলে কীভাবে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “উনি কীভাবে আসবেন, এটা ওনার সমস্যা। এটা আমার সমস্যা না।”

তিনি আরও বলেন, “আমাদের চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, তখন আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে, সেই অনুযায়ী আইন প্রয়োগ করা হবে।”

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

তিনি বলেন, “প্রথম কথা হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না, সেটা আপনি কীভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে।”

আইনমন্ত্রী আরও বলেন, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে তিনি দেশে এসে আত্মসমর্পণের অধিকার রাখেন। তবে তার বিরুদ্ধে মামলা বা আদালতের আদেশ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তার ভাষায়, “তিনি যদি আত্মসমর্পণ করতে চান, তাহলে আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে