ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সৌদির দুই অঞ্চলে ‘বিপদের’ সতর্কতা, কয়েক মিনিট পরই প্রত্যাহার

২০২৬ জুলাই ২৫ ১১:৩৭:১৭
সৌদির দুই অঞ্চলে ‘বিপদের’ সতর্কতা, কয়েক মিনিট পরই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: ইয়েমেনে হামলার পর সৌদি আরবের জাজান ও ইয়ানবু গভর্নরেটে সাময়িকভাবে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট।

শনিবার (২৫ জুলাই) ডিরেক্টরেটের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারির কয়েক মিনিটের মধ্যেই অবশ্য দুই অঞ্চলের জন্য বিপদমুক্তির ঘোষণা দেওয়া হয়।

সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেট প্রাথমিকভাবে ইয়ানবু গভর্নরেটের বাসিন্দাদের শান্ত থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়।

তবে কী কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল বা কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও তথ্য জানায়নি ডিরেক্টরেট।

সতর্কতা জারির পরপরই তা প্রত্যাহার করে নেওয়া হলেও ইয়েমেনে হামলার সঙ্গে এর সরাসরি কোনও যোগসূত্র ছিল কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে