ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আলহাজ টেক্সটাইলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ জুলাই ২৩ ১১:২৭:২৩
আলহাজ টেক্সটাইলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) প্রথম প্রান্তিক, (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিক এবং (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২২ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ২২ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ পয়সা।

এদিকে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টেবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৫৬ পয়সা ।

অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ৯৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭৪ পয়সা।

অপরদিকে, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৩৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ২ টাকা ৪৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪৪ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে