আন্দোলনের মুখে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
আন্তর্জাতিক প্রতিবেদক: ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর প্রশ্নফাঁস নিয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্য অনুযায়ী, প্রশ্নফাঁস ঠেকানো কেবল সরকারের একার দায়িত্ব নয়, বরং এটি সমগ্র জাতির জন্যই একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। নির্ভুল ও প্রশ্নফাঁসমুক্ত পরীক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর এই বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তার ভাষ্যমতে, প্রশ্নফাঁসের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মোদি।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যার ঠিক একদিন আগেই সংসদ ভবন অভিমুখী শিক্ষার্থীদের একটি মিছিল ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ চালায়।
এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে ব্যঙ্গাত্মক ধাঁচের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি এক শুনানিতে কয়েকজন বেকার তরুণকে ‘তেলাপোকা’ বলে সম্বোধন করার পর সৃষ্ট বিতর্ককে কেন্দ্র করেই সংগঠনটির জন্ম হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করছেন। প্রসঙ্গত, নিট ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর অন্যতম, যেখানে প্রতিবছর চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে অংশ নেয় ২০ লাখেরও বেশি শিক্ষার্থী। প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর গত মে মাসের পরীক্ষাটি বাতিল করা হয়েছিল, পরে গত মাসের শেষদিকে তা পুনরায় নেওয়া হয়।
এ প্রসঙ্গে কিরেন রিজিজু জানান, প্রশ্নফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিবেচনায় বিলম্ব ছাড়াই পুনরায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে দেওয়া প্রকাশ্য বক্তব্যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী মোদি।
মিরাজ/
পাঠকের মতামত:
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা
- আসিফের ‘ঘাড় ত্যাড়ামি’ ছিল; সারজিসের কড়া জবাব
- বগুড়ায় ড্রোন কারখানা কি বড় যুদ্ধের প্রস্তুতি ?
- আ. লীগের নেতাদের বিএনপি নেতা রিজভীর মতো হতে বললেন শেখ হাসিনা
- একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ
- তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য
- আরও ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার
- শহীদ জিয়ার হত্যার সময় হেলিকপ্টারে যেখানে গিয়েছিলেন এরশাদ
- আজ সোনা-রুপার বাজারে যে দাম, জেনে নিন এক ভরির হিসাব
- আমদানিকারকদের বড় সুখবর, নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
- সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!













