ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

২১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৬ জুলাই ২১ ১৪:৫৮:৩৩
২১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪০ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লি: -এর। এদিন কোম্পানিটির ৮ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির ৫ কোটি ৩৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৪ কোটি ০৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি ৩ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ২ কোটি ২২ লাখ ০৪ হাজার টাকা, আইপিডিসি ফাইন্যান্স ২ কোটি ০৬ লাখ ৬৫ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে